Wednesday, June 24, 2026

আর্সেনাল কিনতে আগ্রহী ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি : রিপোর্ট

Date:

Share post:

আর্সেনাল কিনতে আগ্রহী ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি। এমনটাই খবর এক ইংল‍্যান্ডের সংবাদমাধ্যমের। সেই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লন্ডনের ক্লাব আর্সেনাল কিনতে আগ্রহ দেখিয়েছেন মুকেশ আম্বানি। মুকেশ আম্বানীর ছেলে আকাশ আম্বানি আর্সেনালের ভক্ত। ছেলের ইচ্ছেতেই লন্ডনের ক্লাব কেনার ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছেন তিনি। এর আগে তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এবং লিভারপুলের জন্যেও বিড করেছিলেন বলেও শোনা গিয়েছিল।

সূত্রের খবর, মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানি আর্সেনালের বিশাল বড় ভক্ত। আর ছেলের ইচ্ছেতেই লন্ডনের ক্লাব কেনার ব্যাপারে নাকি প্রবল আগ্রহ দেখিয়েছেন মুকেশ আম্বানি। এর আগে ইংল্যান্ডের এক সংবাদপত্র জানিয়েছিল, লিভারপুল কেনার ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন মুকেশ আম্বানি।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের মালিক মুকেশ আম্বানি। এছাড়া দক্ষিণ আফ্রিকা লিগে এমআই কেপ টাউন নামে টিম নিয়েছে মুকেশ আম্বানির। সংযুক্ত আরব আমিরশাহি লিগে এমআই এমিরেটস নামেও টিম রয়েছে তাদের। অন্য দিকে, আইএসএল যারা চালায়, সেই ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডেরও মালিক আম্বানির সংস্থা।

আরও পড়ুন:সেমিফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা বনাম ক্রোয়েশিয়া, একনজরে দুই দলের শেষ চারে পৌঁছানো যাত্রা

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...