Wednesday, June 24, 2026

মাথা নীচু করবে না: শিলংয়ে প্রাক-বড়দিনে উৎসবে ছোটদের বার্তা দিলেন মমতা

Date:

Share post:

সকালে মমতাময়ী নেত্রী, দুপুর দক্ষ সাংগঠনিক আর বিকেলে ছোটদের বন্ধু- মেঘালয় সফরের দ্বিতীয় দিনে শিলং (Shillong) মাতালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকালে অসম পুলিশের গুলিতে নিহত ৫ পরিবার ও দুই আহতের পরিবারকে সাহায্যের চেক তুলে দেন তৃণমূল সুপ্রিমো। জানান সমবেদনা। সেখান থেকে কর্মিসভা। মেঘালয়ের জন্য নতুন ভোরের ডাক দেন তৃণমূল সুপ্রিমো। আর বিকেলে ছোটদের সঙ্গে নিয়ে প্রাক-বড়দিনের (Pre-Christmas) উৎসবে যোগ দেন মমতা। সঙ্গে ছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

মঙ্গলবার বিকেলে শিলংয়ের উইন্ড মেয়ার হোটেলে অনাথ আশ্রমের শিশু-কিশোরদের সঙ্গে কেক কাটেন মমতা। বলেন, “তোমরাই দেশের ভবিষ্যত। কখনও ভয় পাবে না। মাথা নীচু করবে না”। তাদের লেখাপড়ার পাশাপাশি গান-বাজানা, খেলাধুলা করারও পরামর্শ দেন বাংলার মুখ্যমন্ত্রী। ছোটদের হাতে উপহার, চকোলেট তুলে দেন তিনি।

সব সময়ই নবপ্রজন্মকে এগিয়ে যাওয়ার বিষয়ে উৎসাহ দেন তৃণমূল সুপ্রিমো। বাংলার পড়ুয়াদের এগিয়ে যাওয়ার পথ সুগম করতে বিভিন্ন সরকারি প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। কোথাও সফরে গেলেও শিশুদের সঙ্গে মিশে যান তিনি। ছোটদের জন্য তাঁর লেখা ছড়ার বই আছে। অনেকবার তাঁকে বলতে শোনা গিয়েছে, অবসর সময় শিশুদের সঙ্গে সময় কাটান। ওদের সঙ্গে থাকলে মন ভালো হয় যায়। শিলং সফরেও ছোটদের সঙ্গে কেট কাটলেন, গান শুনলেন তৃণমূল সুপ্রিমো। এগিয়ে যেতে উৎসাহ দিলেন তাদের।

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...