Wednesday, June 24, 2026

‘ওদের গ্রেফতার না করা পর্যন্ত আমি আমার স্বামীর দেহ নেব না’, দাবি লালনের স্ত্রীর

Date:

Share post:

বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুতে সিবিআইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ করছে তাঁর পরিবার। লালনের স্ত্রী রেশমা বিবি জানিয়েছেন, সোমবার দুপুরে লালনকে সঙ্গে নিয়ে বগটুই গ্রামে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। সেখানে সিবিআই আধিকারিকরা লালনকে হেফাজতে খুন করে দেওয়ার হুমকি দেন বলেও অভিযোগ করেন রেশমা। তাঁর দাবি, সিবিআই আধিকারিকরা লালনের পাশাপাশি তাঁকেও মারধর করেছিলেন। গোটা বিষয়টি নিয়ে মঙ্গলবার সকালে সিবিআইয়ের বিরুদ্ধে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন লালনের পরিবার।

আরও পড়ুন:  লালন শেখের রহস্যমৃ*ত্যুর তদন্তে সিআইডি! শুরু CBI এর বিভাগীয় তদন্ত

রেশমার দাবি, সোমবার বিকেলে মোবাইলে আসা ফোনে তাঁরা জানতে পারেন লালনের মৃত্যু হয়েছে সিবিআই হেফাজতে থাকাকালীন অবস্থায়। লালনের মৃত্যুকালীন অবস্থায় ছবিও পৌঁছেছে তাঁদের হাতে। এ নিয়ে সিবিআই তাঁদের কোনও খবর দেয়নি।সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে রেশমার অভিযোগ, আমাকে গতকাল সিবিআই বলে এসেছে, ‘তোর স্বামী তো শেষ। তুইও আত্মহত্যা করে নিস।তোর স্বামীকে আজ মারব। আজ শেষবারের মতো দেখে নে। তোর ছেলেকেও উল্টো করে ঝুলিয়ে মারব।’

সোমবার দুপুরে লালনকে নিয়ে যাওয়া হয়েছিল বগটুই গ্রামে। রেশমার অভিযোগ, ‘‘কাল দুপুরে গ্রাম থেকে মারতে মারতে ওকে নিয়ে গেল। তার পর বিকেলে ওকে মেরে শৌচাগারে ঝুলিয়ে দিয়েছে। যে শৌচাগারে ওর দেহ পাওয়া গিয়েছে, সেখানে এক জন দাঁড়ালে মাথা ঠেকে যাবে। ওরা আমার স্বামীকে মেরে ঝুলিয়ে দিয়েছে।’’
রেশমার প্রশ্ন, ‘‘আমার স্বামী যদি আত্মহত্যাই করবেন, তা হলে ওঁর দেহে পোশাক নেই কেন? আমার স্বামী নির্দোষ ছিল, সেটা প্রমাণ হয়ে যেত। আমার স্বামীকে আজ কোর্টে তোলার দিন ছিল।’’ লালনের স্ত্রী আজ বলেন, “সিবিআই আমার স্বামীকে খুন করেছে। ওদের গ্রেফতার না করা পর্যন্ত আমি আমার স্বামীর দেহের সৎকার করব না। আমি আমার স্বামীর দেহও নেব না। আমি এখানেই আত্মহত্যা করব।’’

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...