Tuesday, April 7, 2026

লালনের রহস্যমৃ*ত্যুর পর থমথমে বগটুই! কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন

Date:

Share post:

সিবিআই হেফাজতে বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুর পর থেকে ফের উত্তপ্ত বগটুই। রাতারাতি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অস্থায়ী শিবিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। যদিও কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বগটুইবাসীর মনে।

আরও পড়ুন:হেফাজতে রহস্যমৃ*ত্যু বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের! আত্ম*হত্যার দাবি CBI-এর

রামপুরহাটের যে অস্থায়ী সিবিআই শিবিরে লালনকে রাখা হয়েছিল, সেখানে নতুন করে যাতে কোনও অশান্তি না হয়, তা নিশ্চিত করতে সোমবার রাতেই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। কড়া নিরপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। রামপুরহাটে এসেছেন বেশ কয়েক জন সিবিআই আধিকারিকও। রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে বীরভূম জেলা পরিষদের তরফে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।সব মিলিয়ে এখন থমথমে বগটুই।

বগটুইকাণ্ডের পর থেকেই সিবিআইয়ের অস্থায়ী শিবির ছিল। সেইসঙ্গে ছিল পুলিশি পাহাড়াও সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর ছড়িয়ে পড়তেই বগটুইতে নিহতদের বাড়ির সামনে নতুন করে যাতে কোনও বিশৃঙ্খলা তৈরি না হয়, তা নিশ্চিত করতে আলাদা করে নিরাপত্তা দেওয়া হয়েছে পরিবারকে। মঙ্গলবার লালনের দেহের ময়নাতদন্ত করা হবে। তার পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে।
ভাদু শেখের মৃত্যুর পর বগটুইয়ে পরপর কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত লালন শেখকে গ্রেফতার করে সিবিআই। ঝাড়খণ্ডের পাকুড় এলাকার একটি বাড়ি থেকে ধরা পড়েন লালন। তার পর অস্থায়ী শিবিরে রেখে তাঁকে জেরা করা হচ্ছিল। সিবিআই জানিয়েছে, সোমবার বিকেল ৪টা বেজে ৫০ মিনিট নাগাদ অস্থায়ী শিবিরের শৌচাগার থেকে লালনের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। এরপর থেকেই কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

Related articles

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

শিল্পী- কলাকুশলীদের সুরক্ষা বিধি নিয়ে বৈঠক টলিপাড়ায়, মিটিংয়ে উপস্থিত ফোরাম-ফেডারেশন

বাংলা বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের কাজের জায়গায় সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য বহুদিন ধরেই সওয়াল করে...

”রাজ্যে বহিরাগত ঢোকাচ্ছে বিজেপি”, চাকদা থেকে কেন্দ্রকে তোপ মমতার

''বহিরাগতদের বাংলায় নিয়ে এসে চক্রান্ত করছে বিজেপি'', চাকদহের মশড়া নবপল্লী মাঠের জনসভা থেকে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে ফের সরব...