Saturday, June 13, 2026

ত্রিপুরায় শিক্ষক পদে চাকরিপ্রার্থীদের উপর নির্বিচারে লাঠিচার্জ পুলিশের, ছাড় পেলেন না অন্তঃসত্ত্বাও

Date:

Share post:

“ডাবল ইঞ্জিন” ত্রিপুরায় ভূ-লুণ্ঠিত গণতন্ত্র। বিজেপি শাসিত রাজ্যে চাকরি প্রার্থীদের উপর বর্বরোচিত আক্রমণ পুলিশের।পুলিশের বেপরোয়া লাঠিচার্জের ঘটনা থেকে রক্ষা পেলেন না অন্তঃসত্ত্বা মহিলাও। এই ঘটনায় প্রায় ৪০জন চাকরিপ্রার্থী আহত হন বলে অভিযোগ। তাঁদের মধ্যে ১০জনকে চিকিৎসার জন্য ভর্তি হয় আগরতলার আইজিএম হাসপাতালে।

আরও পড়ুন:ত্রিপুরা রাজ্যে আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি, আগরতলায় মিছিল তৃণমূলের

ত্রিপুরায় শিক্ষক পদে নিয়োগের দাবিতে চাকরিপ্রার্থীরা ঘেরাও করেন শিক্ষামন্ত্রীর রতনলাল নাথের বাড়ি।এসটিজিটি (সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার) উত্তীর্ণরা নিয়োগের দাবিতে রতনলাল নাথের বাড়ির সামনে বিক্ষোভে জমায়েত করেন। আর ঘেরাও তুলতেই আন্দোলনকারীদের উপর নির্বিচারে লাঠিচার্জ করে পুলিশ।

এসটিজিটি (সিলেকশন টেস্ট ফর গ্র্যাজুয়েট টিচার) চাকরিপ্রার্থীদের উপর পুলিসি নির্যাতনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূল, কংগ্রেস, সিপিএমের মতো রাজ্যের বিরোধী দলগুলি। আহতদের হাসপাতালে দেখতে গিয়েছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূলের পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার নিন্দা করে তিনি বলেন, “ত্রিপুরায় ঘরে ঘরে সুশাসন চলছে বলে প্রচার করছে বিজেপি। অথচ, বেকারদের লাঠি দিয়ে পিটিয়ে এরাজ্যে গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করা হচ্ছে।”

Related articles

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...