Sunday, February 22, 2026

বিশ্বভারতীতে ফের ছাত্র বিক্ষোভের মুখে উপাচার্য

Date:

Share post:

বিতর্ক পিছু ছাড়ছে না বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে। বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রদের অসন্তোষ ক্রমশ উর্ধ্বমুখী।যার নিট ফল, বিক্ষোভকারী পড়ুয়াদের আক্রোশের মুখে পড়তে হচ্ছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে। প্রায় ২০ দিন পর আজ নিজের বাসভবন থেকে বেরিয়ে অফিসে যাওয়ার চেষ্টা করেন তিনি। তবে সেখানেও বিক্ষোভকারীদের রোষের মুখে পরেন তিনি। যদিও নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে থাকায় এযাত্রায় উপাচার্যকে নিরাপদে অফিস পর্যন্ত পৌঁছে দেওয়া হয়।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই উপাচার্যের বাড়ির সামনে জমায়েত হযতে থাকেন বিপুল সংখ্যক মানুষ। একদিকে নিরাপত্তা রক্ষীদের ভিড় অন্যদিকে বিক্ষোভকারী পড়ুয়াদের ভিড়। নিরাপত্তা রক্ষীরা রীতিমতো রাস্তার মধ্যে একে অপরের হাত ধরে চেন তৈরি করেন। আর তার মধ্যে থেকে উপাচার্যকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হয়। এদিনও পড়ুয়াদের একাংশ সরব হয় উপাচার্যের বিরুদ্ধে। অবশেষে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির তৈরি হয় উপাচার্যের বাসভবনের সামনে। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারী পড়ুয়ারা।

বিগত বেশ কিছুদিন ধরে উপাচার্যের বাড়ির সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন বিক্ষোভকারী পড়ুয়াদের একাংশ। এই বিক্ষোভ প্রদর্শন শুরু হয় উপাচার্যের কার্যালয় থেকেই। সেই দিন যদিও নিরাপত্তা রক্ষীদের সাহায্যে তিনি বাসভবনে এসে প্রবেশ করতে পেরেছিলেন কিন্তু তারপর আর সেখান থেকে বেরোতে পারেনি।
এর ফলে বিশ্বভারতীর প্রশাসনিক কাজে অসুবিধা হচ্ছিল বলে জানিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ।সোমবার বিশ্বভারতী কর্তৃপক্ষের তরফ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল । যেখানে এই ছাত্র বিক্ষোভ এবং বিশ্বভারতীতে তৈরি হওয়া বিশৃঙ্খল পরিস্থিতির তীব্র নিন্দা করেন তাঁরা। এরপর আজ মঙ্গলবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী নিজের অফিসে যাোয়ার জন্য রওনা হতেই ফের রাস্তায় নিরাপত্তা রক্ষীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিক্ষোভকারী পড়ুয়ারা।

spot_img

Related articles

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...

সেচ প্রকল্পে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে গ্রেফতার বিজেপি বিধায়ক

সেচ প্রকল্পের টেন্ডার পাইয়ে দেওয়ার নামে মোটা অঙ্কের ঘুষ নেওয়ার অভিযোগে কর্নাটকে গ্রেফতার হলেন বিজেপি বিধায়ক চন্দ্রু লামানি।...