Wednesday, June 24, 2026

পুলিশের গলায় হাত ঢুকিয়ে ঘুষের টাকা বের করলেন ভিজিল্যান্স অফিসার! তাজ্জব নেটিজেনরা

Date:

Share post:

ঘুষ (Bribe) নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন ভিজিল্যান্স অফিসারদের (Vigilance Officers) কাছে। এরপর চাকরি যাওয়ার ভয়ে ঘুষের টাকা মুখে পুরে গিলে নেওয়ার চেষ্টা করলেন পুলিশ আধিকারিক। তবে ভিজিল্যান্স অফিসাররা দ্রুত মুখে হাত ঢুকিয়ে তা আটকে দিলেন। ঘটনাটি হরিয়ানার (Haryana) ফরিদাবাদের (Faridabad)। ঘটনার ভিডিও ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায় (Social media)। সাব-ইন্সপেক্টর (Sub inspector) পদের ওই পুলিশ আধিকারিকের এমন ঘটনায় তাজ্জব নেটিজেনরা (Netizen)।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম মহেন্দ্র উলা (Mahendra Ula)। তিনি হরিয়ানা পুলিশ বিভাগের সাব-ইন্সপেক্টর পদে কর্মরত। অভিযোগ, একটি মোষ চুরির মামলায় মামলাকারীর থেকে ঘুষ নিচ্ছিলেন তিনি। মোষ মালিককে মহেন্দ্র বলেছিলেন, ১০ হাজার টাকা উপরি দিলে তবেই মামলার তদন্ত শুরু হবে। মোষ মালিক ভিজিল্যান্স অফিসারদের জানিয়েছেন, প্রথম দফায় তিনি ওই পুলিশ আধিকারিককে ৬০০০ টাকা দেন। দ্বিতীয় দফায় বাকি টাকা তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎই মত বদল করেন। সরাসরি অভিযোগ জানান ভিজিল্যান্স অফিসে। এরপরেই অভিযুক্ত সাব-ইন্সপেক্টরকে ধরতে ফাঁদ পাতে হরিয়ানা প্রশাসন। ঘুষের বাকি টাকা দেওয়ার টোপ দিয়ে তাঁকে ডেকে আনেন মোষ মালিক। উপস্থিত ছিলেন ভিজিল্যান্স অফিসার। এরপর ঘুষ নেওয়ার সময়ই হাতেনাতে ধরা হয় মহেন্দ্র উলাকে।

হকচকিয়ে যান সাব-ইন্সপেক্টর। এরপরই চাকরি হারানোর ভয়ে হাতে থাকা চার হাজার টাকা গিলে নেওয়ার চেষ্টা করেন তিনি। যদিও তা আটকে দেন অফিসাররা। এরপর দুই ভিজিল্যান্স অফিসার মুখে আঙুল ঢুকিয়ে বের করে নেন গিলে নেওয়া টাকা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...