Saturday, April 4, 2026

নবম – দশমের নিয়োগে দুর্নীতি! প্যানেল বাতিলের হুঁশিয়ারি বিচারপতির

Date:

Share post:

শিক্ষাক্ষেত্রে ফের দুর্নীতির অভিযোগে সরগরম আদালত (Calcutta High Court)। শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) নিয়ে এর আগেই রাজ্য জুড়ে একাধিক মামলা চলছে হাইকোর্টে। এর আগে দুর্নীতির কথা শুনে নিয়োগের প্যানেল বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এবার সেই সুর ধরা পড়ল বিচারপতি বিশ্বজিৎ বসুর (Biswajit Basu)কথায়।

নবম – দশমের শিক্ষক নিয়োগে বয়স ভাঁড়ানোর অভিযোগ উঠল। ২০১৬-র এসএলএসটি- র (SLST)প্রেক্ষিতে নিয়োগের অভিযোগ উঠেছে এবার। মাধ্যমিক – উচ্চমাধ্যমিকের নম্বর বেশি দেখানো হয়েছে বলে অভিযোগ। এবার ২১ জনের তালিকা পেশ করা হল মামলাকারীর তরফে। নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন শুভময় ভুঁইয়া সহ ১৯৩ জন প্রার্থী। সেইমতো ২১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিত বসু । পাশাপাশি তিনি প্রয়োজনে পুরো প্যানেল বাতিলের হুঁশিয়ারিও দেন। তিনি বলেছেন অনেক যোগ্য প্রার্থী থাকায় আপাতত তাই প্যানেল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় নি। কিন্তু এই বিষয়ে সঠিক অনুসন্ধান করার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...