Thursday, June 4, 2026

নিয়োগ-দুর্নীতি মামলায় নাম জড়াল ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যানের

Date:

Share post:

রাজ্য জুড়ে শিক্ষা ক্ষেত্রে নিয়োগ নিয়ে একাধিক তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। এর আগেও তিনি একাধিক পদক্ষেপ করেছেন শিক্ষায় নিয়োগ দুর্নীতি (Recruitment Scam)সংক্রান্ত মামলায়। এবার নতুন সংযোজন ভাটপাড়া পুরসভার (Bhatpara Municipality) ভাইস চেয়ারম্যানকে তলব। সূত্র বলছে আগামী শুক্রবার অর্থাৎ ১৬ ডিসেম্বর দুপুর ১টায় ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষকে (Debojyoti Ghosh) সশরীরে হাজির হতে হবে বলে নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।বিষয়টি নিশ্চিত করতে ব্যারাকপুরের সিপিকে (CP, Barrackpore)নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।

প্রসঙ্গত পাসপোর্ট-নথিতে নিজেকে অষ্টম-নবম শ্রেণি পাশ বলে দাবি করেছেন দেবজ্যোতি। অথচ তিনি একজন প্রাথমিক স্কুলের শিক্ষক। কী করে এমন ঘটনা ঘটতে পারে জানতে চেয়েছেন জাস্টিস গঙ্গোপাধ্যায়। এখানেই শেষ নয় দেবজ্যোতি ঘোষ আবার ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান। সেখান থেকে তিনি মাসিক ১৭ হাজার টাকা পারিশ্রমিক নেন বলে এক চাকরিপ্রার্থীর অভিযোগ। আর এর ভিত্তিতেই আদালতের এই তলব বলে মনে করা হচ্ছে।

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...