Saturday, June 27, 2026

বিতর্কে কাতার বিশ্বকাপ! ফাইনাল ম্যাচের স্টেডিয়ামেই নিরাপত্তাকর্মীর মৃ*ত্যু

Date:

Share post:

জাঁকজমক। ফুটবল (Foot Ball) ঘিরে উন্মাদনা। কাতার বিশ্বকাপে (World Cup) এই সবের পাশাপাশিই চলছে বিতর্কও। বিভিন্ন অস্বাভাবিক মৃত্যু কাঁটায় জর্জরিত ফিফা। ১৮ ডিসেম্বর যে মাঠে ফাইনাল ম্যাচ, সেই লুসাইল স্টেডিয়ামেই (Stadium) এক নিরাপত্তাকর্মীর মৃত্যু নিয়ে এবার চাঞ্চল্য। কেনিয়ার বাসিন্দা মৃত জন জিও কিবুর পরিবারের তরফ থেকে জবাব দাবি করা হয়েছে।

রবিবার, কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার (Argentina) মুখোমুখি ফ্রান্স (France)। সেই ম্যাচ হবে লুসাইল স্টেডিয়ামে। কেনিয়া (Kenya) থেকে এসেছিলেন নিরাপত্তাকর্মী জন জিও কিবু। প্রায় এক বছর ধরে কাতারে কাজ করছিলেন বছর চব্বিশের ওই তরুণ। ফিফার তরফ থেকে জানানো হয়েছে, ১০ ডিসেম্বর আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচের দিনে লুসাইল স্টেডিয়ামের ন’তলা থেকে পড়ে যান ওই নিরাপত্তাকর্মী। সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করা হলেও বাঁচানো সম্ভব হয়নি। স্টেডিয়াম কর্তৃপক্ষ দাবি, কিবুকে বাঁচানোর সব চেষ্টা করা হয়। ৩ দিন হাপাতালে থাকার পরে মৃত্যু হয় তাঁর। তাঁর পরিবার, বন্ধুদের সমবেদনা জানায় তারা। কিবুর মৃত্যুর কারণ ক্ষতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে তদন্ত করা হবে বলে জানায় স্টেডিয়াম কর্তৃপক্ষ।

কিন্তু এই বিবৃতিতে খুশি নয় কিবুর পরিবার। পরিবারের তরফে বলা হয়, তারা উত্তর চায়। সম্ভব হলে কিবুর দেহ কেনিয়ায় পাঠানো হোক। শুধু সমবেদনা দিয়ে ছেড়ে দিলে হবে না। কিবুর পরিবারের পক্ষ থেকে একটি ছবিও দেওয়া হয়, যেখানে আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন তিনি। বিশ্বকাপে শেষ হাসি কে হাসবেন, তা সময়ই বলবে। তবে, তিন তিনটি মৃত্যু কাতার বিশ্বকাপের গরিমা কিছুটা ম্লান করল তো বটেই।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...