Wednesday, March 25, 2026

শুভেন্দুর রক্ষাকবচকে চ্যালেঞ্জ রাজ্যের, প্রধান বিচারপতির বেঞ্চে গৃহীত মামলা

Date:

Share post:

বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে (Shubhendu Adhikari) দেওয়া রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চে আবেদন করল রাজ্য সরকার। গৃহীত হয়েছে সেই মামলা। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দেওয়া রক্ষাকবচকে খারিজ করতে চেয়ে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু সেই মামলা আবার হাই কোর্টেই আবেদনের নির্দেশ দিল শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট থেকে মামলা ফিরিয়ে দেওয়ার পর এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য। শুভেন্দুর বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া কোনও এফআইআর করা যাবে না বলেও নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। এদিন সকালে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে মামলাটি ওঠে। রাজ্যের তরফে আর্জি জানান আইনজীবী অভিষেক মনু সিংভি। কিন্তু শীর্ষ আদালত মামলা ফিরিয়ে দিলে দুপুরে হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে আবেদনে করে রাজ্য। আদালত জানায় এদিন মামলা দায়ের করে সব পক্ষকে নোটিশ দিয়ে হাজির করতে হবে, তবেই মামলা শুনতে পারে আদালত।

বুধবার আসানসোলে শুভেন্দুর সভা থেকে কম্বল বিতরণের সময় তিনজনের মৃত্যুর ঘটনায় তীব্র আক্রমণ করেছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে FIR দায়ের করতে চায় রাজ্য সরকার। কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে, রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও এফআইআর করা যাবে না। সে কারণেই বৃহস্পতিবার হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। এবার ফের উচ্চ আদালতে রাজ্য।

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...