Monday, April 6, 2026

ব্যাটিং শুরু শীতের! সপ্তাহান্তেই জাঁকিয়ে ঠাণ্ডা

Date:

Share post:

ডিসেম্বরের মাঝামাঝি হতে চললেও সেভাবে দেখা মেলেনি শীতের। এদিকে বাজারে নলেন গুড়, জয়নগরের মোয়ার গন্ধ আসপাশ মম করছে। রাজ্যবাসীর মনে প্রশ্ন এখন একটাই। কবে কনকনে শীত উপভোগ করবেন তাঁরা? আলিপুর আবহাওয়া দফতর অবশ্য বলছে, শীত পড়তে আর বেশি দেরি নেই। বৃহস্পতিবার কলকাতার স্ররবনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রে বেশি। তবে আগানী ২ থেকে ৩ ডিনের মধ্যেই তাপমাত্রা বেশ অনেকটাই নামবেবলে আশ্বাস দিয়েছে হাওয়া অফিস। মনে করা হচ্ছে বড়দিনের আগেই জমিয়ে শীতের আমেজ উপভোগ করবেন রাজ্যবাসী।

আরও পড়ুন:28th KIFF : শীতের মরশুমে মহানগরীতে সিনে উৎসবের সাত দিন

আবহাওয়া দফতর সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণ আন্দামান সাগরের কাছে থাকা ঘূর্ণাবর্তটি নিম্নচাপের আকার ধারণ করেছে। তবে এই নিম্নচাপের ফলে তাপমাত্রার কোনও হেরফের হবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, উত্তুরে হাওয়ার পথ প্রশস্ত হয়েছে। আকাশ পরিষ্কার এবং মেঘমুক্ত থাকার কারণে উত্তুরে হাওয়া বইবে রাজ্যে আর তার হাত ধরেই তাপমাত্রা কমতে পারে কলকাতায়।

Related articles

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...