Friday, April 3, 2026

শুভেন্দুর কম্বল বিতরণী অনুষ্ঠানে উদ্যোক্তাদের বিরুদ্ধে FIR দায়ের নিহতের পরিবারের

Date:

Share post:

আসানসোলে শুভেন্দু অধিকারীর কম্বল বিতরণী অনুষ্ঠানে  পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্যুর ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারি-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় অভিযোগ দায়ের করল নিহতের পরিবারের।  তার ভিত্তিতে ওই কর্মসূচির অন্যতম আয়োজক আসানসোল পুরসভার বিরোধী নেত্রী চৈতালী -সহ বিজেপির কয়েক জন কাউন্সিলরের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

আরও পড়ুন:শুভেন্দুর কম্বল বিতরণ অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের পাশে তৃণমূল, বেপাত্তা উদ্যোক্তা জিতেন তিওয়ারি

পুলিশ সূত্রের খবর, কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ঠের অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন নিহত ঝালি বাউরির ছেলে সুখেন বাউড়ি। অভিযুক্তদের বিরুদ্ধে  ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (অবহেলার কারণে মৃত্যু), ৩০৮ (অপরাধজনিত নরহত্যার চেষ্টা) ধারায় মামলা রুজু হয়েছে। ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ।ধৃতদের আজই আদালতে তোলা হবে। আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার জানান, আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার মোদির তত্ত্বাবধানে তদন্ত চলছে।”

আসানসোলে কম্বল বিতরণী অনুষ্ঠানে পদপিষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনায় শুরু থেকেই আয়োজকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। প্রশ্ন উঠেছে, পাঁচ হাজার লোককে যে কম্বল বিলি করা হবে, কেন তার উল্লেখ পুলিশকে পাঠানো চিঠিতে নেই? কেন নেই বিরোধী দলনেতার হাজির থাকার প্রসঙ্গও? কর্মসূচিতে শৃঙ্খলারক্ষার ক্ষেত্রেই বা কী পদক্ষেপ করা হয়েছে? কেন অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা ছিল না সেখানে?এবার তারই তদন্তে নামল পুলিশ।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...