Wednesday, June 24, 2026

কুয়াশার চাদরে মুড়ল তিলোত্তমার আকাশ!আজ শহরের শীতলতম দিন

Date:

Share post:

পূর্বাভাসকে সত্যি করে শুক্রবার শহরের তাপমাত্রা খানিকটা কমল। যার জেরে শহরজুড়ে শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বলাই বাহুল্য আজ মরশুমের শীতলতম দিন।

আরও পড়ুন:ব্যাটিং শুরু শীতের! সপ্তাহান্তেই জাঁকিয়ে ঠাণ্ডা

শুক্রবার ভোর থেকেই ঘন কুয়াশায় মোড়া ছিল তিলোত্তমার আকাশ। তবে বেলা যত গড়িয়েছে ততই আকাশ পরিষ্কার হয়েছে। যদিও উত্তুরে হাওয়ার দাপট বেশ অনেকটাই বেড়েছে। স্বভাতই সকাল থেকে গরম কাপড় পড়ে দেখা  যাচ্ছে শহরবাসীকে। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ আকাশ মূলত পরিষ্কার থাকবে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রির আশেপাশে।

হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নভাপ কেটে যাওয়ায় উত্তুরে হিমেল হাওয়া প্রবেশ করছে বাংলায়। এর প্রভাবে আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কয়েক ডিগ্রি কমবে বলে জানিয়েছেন আবহবিদরা। ফলে উইকএন্ডেই কলকাতা সহ রাজ্যের জেলাগুলিতে ঝোড়ো ব্যাটিং শুরু করতে চলেছে শীত।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...