Wednesday, June 24, 2026

কোচবিহারে শুট*আউটের ঘটনায় গ্রেফতার ৩

Date:

Share post:

রাতের কোচবিহারে (Coochbehar- Shootout) চলল গুলি। গতকাল, বৃহস্পতিবার রাতে জেলার বাবুরহাটে ঘটল শুটআউট–এর ঘটনা‌। আহত হয়েছেন দুই যুবক। এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তারা। অভিযোগ, মত্ত অবস্থায় বাবুরহাট বাজারে হঠাৎ গুলি চালায় এক যুবক। গুলি চালানোর ঘণ্টা দুয়েকের মধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ৩ জন। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

আরও পড়ুন:শীতের রাতে কোচবিহারে ‘শুট*আউট’!গুলি*বিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন ২

স্থানীয় সূত্রে খবর, নেশাগ্রস্ত অবস্থায় দেবব্রত আচার্য ওরফে বান্টি নামে এক যুবক বাবুরহাট বাজারে এসে হঠাৎই ৫ রাউন্ড (Coochbehar- Shootout) গুলি চালায়। সেই গুলিতে স্থানীয় দুই ব্যবসায়ী মনতোষ সিং এবং বিমল কর্মকার গুরুতর আহত হন। তাঁদের পায়ে গুলি লেগেছে। তখন সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোচবিহার কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী।

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...