Sunday, March 15, 2026

KIFF 2022 : সিনে উৎসবের মেজাজে সেজে উঠেছে কলকাতার নন্দন চত্বর

Date:

Share post:

সিনেমা দেখার সাত দিন ,তাই প্রাণভরে সিনেমা দেখে নিন। কলকাতার নন্দন- রবীন্দ্রসদন (Nandan Rabindra Sadan) চত্বর যেন ঠিক এই ভাবনা মাথায় নিয়েই সেজে উঠেছে। শুরু হয়েছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (28th Kolkata International Film Festival) ।

বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের পর আজ শুক্রবার সকাল থেকেই সিনেমা দেখার উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। দুপুর গড়িয়ে বিকেল হতেই কাতারে কাতারে মানুষের ভিড় জমল সিনে প্রাঙ্গণ জুড়ে। এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের(KIFF) বিশেষ আকর্ষণ অমিতাভ বচ্চনকে (Amitabh Bachchan) শ্রদ্ধার্ঘ্য জানিয়ে এক বিশেষ প্রদর্শনী। গগনেন্দ্র শিল্প প্রদর্শনালয় সেই প্রদর্শনীর শুভ উদ্বোধন হলো শনিবার। ভাবনায় শিল্পী শুভাপ্রসন্ন, রূপায়নে সুদেষ্ণা রায়। নন্দন- রবীন্দ্র সদন চত্বর জুড়ে বিভিন্ন জায়গায় সেলফি জোন (Selfie Zone) তৈরি করা হয়েছে। এক ঝলকে দেখলে মনে হবে আবার বোধহয় বাঙালি মহোৎসবের সেলিব্রেশনে মেতে উঠেছে। বিনোদন জগতের অন্যতম সিনেমা , বরাবরই আট থেকে আশি সকলের কাছেই আলাদা আকর্ষনের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের ছবি ‘হাওয়া’ (Hawa) দেখার জন্য নন্দন ১ প্রেক্ষাগৃহ থেকে একটা লম্বা লাইন চলে গেল সোজা শিশির মঞ্চের মূল প্রবেশদ্বার পর্যন্ত। কিছু মানুষ হতাশ কারণ ফ্রি পাস পাননি তাঁরা। কিন্তু আশা করছেন শনিবার ফের চেষ্টা করবেন আর সিনেমা দেখবেন মন ভরে। একতারা মুক্ত মঞ্চে বিকেল থেকে চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়। আগামী ১৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন পরিচালক অভিনেতা এবং সিনেমা বিশ্লেষকদের নিয়ে বিশেষ আড্ডার আসর যে সেখানেই বসতে চলেছে। আজ শুক্রবার সেখানে চলল সিনেমার কুইজ কনটেস্ট। সন্ধ্যা গড়িয়ে তখন রাত বাড়ছে, কিন্তু থিক থিক করছে ভিড়। পুলিশের পদস্থ আধিকারিকদের মুখেও চওড়া হাসি। প্রথম দিনের মানুষের উন্মাদনা বলছে এবারের ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (28th Kolkata International Film Festival) ইতিমধ্যেই সুপারহিট।

আরও পড়ুন- বাংলাদেশের বিজয় দিবসে শহিদ সেনাদের শ্রদ্ধা জানিয়ে টুইট মমতা-অভিষেকের

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...