Saturday, April 4, 2026

সময় দিতে পারবেন না অমিত শাহ, আজ হচ্ছে না জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধন

Date:

Share post:

পূর্বাঞ্চল পরিষদ (ইস্টার্ন জোনাল কাউন্সিল)-এর বৈঠকে যোগ দিতে কলকাতায় এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর একাধিক কর্মসূচির ফাঁকে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ চেয়েছিল, জোকা থেকে তারাতলা রুটের উদ্বোধন করিয়ে নিতে। তাহলে বড়দিনের আগেই তা চালু করা যেত। কিন্তু সে গুড়ে বালি! আজ অন্তত জোকা থেকে তারাতলা মেট্রোর উদ্বোধন হচ্ছে না। কারণ, ঠাসা কর্মসূচির মাঝে সময় দিতে পারবেন না অমিত শাহ।

জোকা থেকে বিবাদ বাগ পর্যন্ত প্রকল্পের কাজ চলছে। প্রথম পর্যায়ে জোকা থেকে তারাতলা পর্যন্ত চলবে মেট্রো। স্রেফ ট্রায়াল রান নয়, নভেম্বরে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিদর্শন করে গিয়েছেন রেলের সেফটি কমিশনার। এরপর ডিসেম্বরের শুরুতে ভাড়ার তালিকাও প্রকাশ করে মেট্রো কর্তৃপক্ষ। ন্যূনতম ভাড়া ৫ টাকা, আর সর্বোচ্চ ২০। জোকা থেকে তারাতলা পর্যন্ত আপাতত ৬টি স্টেশন দিয়ে চলবে মেট্রো।

তাই কলকাতায় অমিত শাহ আসছে জানার পর তাঁকে দিয়ে জোকা-তারাতলা মেট্রোর উদ্বোধনে তৎপরতা দেখাতে শুরু করেন কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। রেলমন্ত্রকের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রকেও চিঠি পাঠিয়েছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু অমিত শাহের সময় পাওয়া যায়নি।

উল্লেখ্য, জোকা-বিবাদ পর্যন্ত মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কাজ হবে মোমিনপুর থেকে বিবাদ বাগ পর্যন্ত। সেক্ষেত্রে ভিক্টোরিয়ার সামনে তৈরি করা হবে মেট্রো স্টেশন। শহরের ঐতিহাসিক এই সৌধের সামনে স্টেশন তৈরির ছাড়পত্র দিয়েছে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ। এর আগে, ১৬ সেপ্টেম্বর জোকা থেকে তারাতলা পর্যন্ত পরীক্ষামূলকভাবে চালানো হয়েছিল মেট্রো। সর্বোচ্চ গতি ছিল ২৫ কিমি। ট্রায়াল রানের জন্য় জোকায় আনা হয়েছিল কলকাতা মেট্রো থেকে অবসর নেওয়া ২টি নন-এসি রেক।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...