Tuesday, April 7, 2026

কলকাতা পুলিশের  সাফল্য, ঋণ অ্যাপে প্রতারণাচক্রের মাস্টারমাইন্ড গ্রেফতার

Date:

Share post:

ঋণ অ্যাপে প্রতারণাচক্রের মাস্টারমাইন্ড গ্রেফতার। মহারাষ্ট্রের বাসিন্দা ধৃত তরুণী দুবাই থেকে প্রতারণার কারবার চালাচ্ছিলেন। বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আসার সময় গ্রেফতার। গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার শাখা। ঋণ দেওয়ার নাম করে তথ্য হাতিয়ে ব্ল্যাকমেলিং-এর অভিযোগ ওঠে। ২৭ জুন লালবাজারে একটি অভিযোগ দায়ের হয়। এর আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়। এবার এই প্রতারণা চক্রে জালে খোদ মাস্টারমাইন্ড সোনিয়া খারাতমল।

পুলিশ সূত্রে খবর, ঋণ দেওয়ার নাম করে তথ্য হাতিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগ ওঠে ওই যুবতীর বিরুদ্ধে। আর প্রতারণা করে একাধিক ব্যক্তির থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন তিনি। গত ২৭ জুন লালবাজারে এই নিয়ে একটি অভিযোগ দায়ের হয়েছিল। তবে তার আগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছিল একই ঘটনায়। তাদের জেরা করে এই মাস্টারমাইন্ডের কথা জানা যায়। তখন তদন্ত করে দেখা যায় এই যুবতী দুবাইয়ে বসে প্রতারণার কাজ চালিয়ে যাচ্ছেন। আর সব নথি তখনই জোগাড় করে ফেলা হয়।
যে ৮ জনকে গ্রেফতার করা হয়েছিল তারা বাংলা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রে প্রতারণা করেছিল। এইসব রাজ্যে তাদের প্রতারণার জাল বিস্তার করেছে। তবে‌ এবার পুলিশের জালে স্বয়ং মাস্টারমাইন্ড। দুবাই থেকে বসে বাকি প্রতারকদের কন্ট্রোল করতেন এই যুবতী। কথাবার্তায় চৌখস এই যুবতী প্রযুক্তির দিক দিয়েও বেশ দক্ষ।

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...