Saturday, June 6, 2026

মুম্বইয়ের কাছে ৩-০ গোলে হেরে কী বললেন লাল-হলুদ কোচ?

Date:

Share post:

শুক্রবার ঘরের মাঠে মুম্বই সিটি এফসির কাছে ৩-০ গোলে হারে ইস্টবেঙ্গল এফসি। এই হারের ফলে চলতি আইএসএলে ১০টি ম্যাচের মধ্যে সাতটিতেই হেরে গেল স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। আগের ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর ঘরের মাঠেও মুম্বই সিটির বিরুদ্ধে হেরে গেল লাল-হলুদ শিবির। আর এই কারণে হতাশ লাল-হলুদ কোচ। বললেন, দলের ছেলেরা যথেষ্ট চেষ্টা করলেও, দু’দলের মানের ফারাকই ম‍্যাচে তফাৎ গড়ে দিয়েছে।

ম‍্যাচ শেষে স্টিফেন বলেন,” ওদের সীমাহীন বাজেট। ওদের ছয় বিদেশিই খুব ভাল। ভারতীয় খেলোয়াড়দের মধ্যে অর্ধেকই জাতীয় দলের হয়ে খেলে। আমাদের এ সব কিছুই নেই। তাই এটা অবধারিত ছিল। তাই ম‍্যাচের ফলাফল এরকম হল”।

মুম্বইয়ের বিরুদ্ধে ডুরান্ড কাপে ম‍্যাচ জিতলেও, আইএসএল-এ এই  ম‍্যাচে ৩-০ হার। এই নিয়ে স্টিফেন বলেন,”ছেলেদের চেষ্টায় কোনও খামতি ছিল না। যথাসাধ্য খেলেছে ওরা। এমন একটা দলের বিরুদ্ধে আমরা খেলতে নেমেছিলাম, যাদের পরিবর্ত খেলোয়াড়রাই ওদের প্রথম এগারোয় খেলার যোগ্য। ওদের যা দেখাবার ওরা দেখিয়েছে। আমাদের হাতে এর বেশি কিছু নেই। প্রাক মরশুমের ম্যাচের সঙ্গে এই ম্যাচের তুলনা করা ঠিক হবে না। সেই ম্যাচে ১২ দিন অনুশীলন করে খেলতে নেমেছিলাম আমরা। ওরা পুরো দল নিয়েই নেমেছিল। তবু আমরা জিতেছিলাম। ওটা একটা অর্থহীন ম্যাচ ছিল।”


 

Related articles

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...