Saturday, June 27, 2026

ভোটার পরিচয়পত্র-আধার সংযোগ না হলেও ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে না : কিরণ রিজিজু

Date:

Share post:

সচিত্র ভোটার পরিচয়পত্রের সঙ্গে আধারের সংযুক্ত করা না হলেও কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে না। শুক্রবার ,১৬ ডিসেম্বর সংসদে তিন সাংসদের প্রশ্নের জবাবে সাফ জানালেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরণ রিজিজু। কেন্দ্রীয় আইনমন্ত্রী আরও জানান, ভোটার পরিচয়পত্রের সঙ্গে আধার সংযোগ করাটা ভোটারদের ইচ্ছাধীন। এর জন্য ভোটারদের সম্মতি নিতেই হবে। নির্বাচনী আইন (সংশোধনী), ২০২১-এ নির্বাচনী আধিকারিকদের শুধুমাত্র পরিচয় প্রতিষ্ঠার জন্য ভোটারদের আধার নম্বর জিজ্ঞেস করার অনুমতি দেওয়া হয়েছে। তবে, ভোটাররা না চাইলে, তা নাও দিতে পারেন বলে স্পষ্ট জানয়েছেন তিনি।

চলতি বছরের ১ অগস্ট থেকে ভারতের নির্বাচন কমিশন ভোটারদের ইচ্ছার ভিত্তিতে তাদের আধার নম্বর সংগ্রহ করা শুরু করেছে। তবে, এরপরই অভিযোগ উঠেছিল নির্বাচন কর্তৃপক্ষ ভোটার পরিচয়পত্রের সঙ্গে আধার সংযোগ করা বাধ্যতামূলক করেছে। আধার-ভোটার কার্ড সংযোগ সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একটি আবেদনও করা হয়েছিল।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...