Tuesday, June 23, 2026

পোশাক বিতর্কে এবার ভাইরাল স্মৃতি ইরানির পুরনো ভিডিও

Date:

Share post:

গেরুয়া রঙ মানেই ত্যাগ,শৌর্য ও সেবার প্রতীক, কিন্তু সেই রঙকে নিজেদের দলীয় রঙ হিসেবে দেশের বুকে প্রতিষ্ঠিত করতে উঠে পড়ে লেগেছে ভারতীয় জনতা পার্টি (Bharatiya Janata Party)। তাই গান হোক বা পোশাক , গেরুয়া শব্দ থাকলেই সেখানে বিজেপি (BJP)নাক গলাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। শাহরুখ খানের (Shahrukh Khan)’পাঠান’ ছবিতে দীপিকার পাড়ুকোনের (Deepika Pdukone)গেরুয়া বিকিনি পরা নিয়ে উত্তাল গোটা দেশ। একটি পোশাক রাতারাতি জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে। এবার স্মৃতি ইরানির (Smriti Irani)বিকিনি ভিডিও যেন বিজেপির (BJP) আক্রমণের পাল্টা জবাব তৃণমূলের (TMC)তরফ থেকে বলেই মনে করা হচ্ছে রাজ্য-রাজনীতির মঞ্চে।

বৃহস্পতিবার ছিল কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের (KIFF) উদ্বোধন। নেতাজি ইনডোরে বর্ণাঢ্য উদ্বোধনে শাহরুখ খান (Shahrukh Khan),অমিতাভ বচ্চনরা (Amitabh Bacchan)উপস্থিত ছিলেন। ছিলেন গায়ক অরিজিৎ সিংও (Arijit Singh)। অরিজিৎকে রাজ্য সরকারের তরফ থেকে সম্মান দেওয়ার পর সবাই অনুরোধ করেন দু’কলি গাইতে। অনুরোধ ফেলেননি অরিজিৎ। পোডিয়ামে তিনি গান ‘রং দে তু মোহে গেরুয়া!’ খুব স্বাভাবিক আর সাধারণ একটা ঘটনা ছিল এটা। একেবারের বিনোদনের জন্যই এই কাজ কিন্তু তাতেও রাজনীতির রঙ লাগায় বিজেপি। ওই ফুটেজ টুইট করে অমিত মালব্য লিখেছেন,”এটা ছিল একটা উপলব্ধির সন্ধ্যা। যেখানে অমিতাভ বচ্চন থেকে অরিজিৎ সিং মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিয়েছেন, বাংলার ভবিষ্যৎ গেরুয়া।” ওই টুইটের নীচে আবার তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত (Riju Dutta)একটি ভিডিও টুইট করেন। ১৯৯৮ সালের এক সুন্দরী প্রতিযোগিতায় হেঁটেছিলেন স্মৃতি ইরানি (Smriti Irani)। তাঁর পরনে স্বল্প পোশাক। সরু স্ট্র্যাপের টপটাও গেরুয়া রঙের। এরপরই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। মুখ্যমন্ত্রীকে টার্গেট করে তিনি মহিলাদের অসম্মান করার কথা তোলেন। কিন্তু এরও পাল্টা জবাব দেন তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত। তিনি স্পষ্ট করে দেন, গেরুয়া রং কারও পৈত্রিক সম্পত্তি নয়। দীপিকা গেরুয়া বিকিনি পরলে হইচই করে পদ্মশিবির, অথচ প্রায় একই রকম পোশাক স্মৃতি পরলে তা চোখে পড়ে না। সব মিলিয়ে ক্রমেই গাঢ় হচ্ছে ‘গেরুয়া’ রঙের বিতর্ক।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...