Tuesday, June 9, 2026

Jabbalpur : ‘পাঠান’ বিতর্কের আঁচ এবার ‘ডাঙ্কি’ ছবির শ্যুটিংয়ে

Date:

Share post:

কারোর হাতে রয়েছে হনুমান চালিশা, কেউ আবার গেরুয়া পতাকা নিয়ে প্রতিবাদী। কারণ কী? শাহরুখ খানের (Shah Rukh Khan) আগামী ছবি ‘পাঠান’ (Pathan) বয়কট করার দাবি। মধ্যপ্রদেশ থেকেই বিরোধিতার সূত্রপাত। এবার জব্বলপুরের কাছে ভেদাঘাটে শাহরুখের ‘ডাঙ্কি’ ছবির শ্যুটিংয়েও (Dunki Shooting) বাধা সৃষ্টি করে বিক্ষোভ শুরু।

শুক্রবার ‘বেশরম রং’ (Besharam Rang) নামক গানে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone) গেরুয়া রঙের পোশাকের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন করনি সেনার সদস্যরা (Karni Sena Members)। সমর্থন জানায় অন্যান্য হিন্দু সংগঠন গুলিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভেদাঘাটে পুলিশ মোতায়েন করতে হয়। প্রসঙ্গত, ‘বেশরম রং’ শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান’-এর প্রথম গান। শিল্পা রাওয়ের (Shilpa Rao)কণ্ঠে এই গান এখনও ট্রেন্ডিং। স্পেনের (Spain) দুর্দান্ত লোকেশনে এই গানের শ্যুটিং হয়েছে। বিতর্কের মাঝেও যেন পাবলিসিটি হচ্ছে এই গানের, বাড়ছে ভিউ। গানের শেষে গেরুয়া রঙের এক বিকিনিতে দেখা যায় দীপিকাকে, যা হিন্দু ভাবাবেগে আঘাত করেছে বলে দাবি দক্ষিণপন্থীদের। এই বিতর্ক কার্যত দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। লখনউতেও ‘পাঠান’-এর বিরুদ্ধে বিক্ষোভ করেছে করনি সেনা। জব্বলপুরে ‘ডাঙ্কি’র শ্যুটিং স্পটের বাইরে একদল করনি সেনা সদস্য প্রতিবাদ করতে থাকেন। কিং খানের আগামী ছবি ‘ডাঙ্কি’ নিয়ে নিজেও আশাবাদী শাহরুখ, কিন্তু ‘পাঠান’ বিতর্কের জের এইভাবে ‘ডাঙ্কি’ ছবির শুরুর মুহূর্তে সমস্যা তৈরি করায় বিষয়টিকে ভাল চোখে দেখছেন না নির্মাতারা বলেই টিনসেল টাউনে খবর। বিক্ষোভকারীদের অভিযোগ শাহরুখ খান এবং ‘পাঠান’ নির্মাতারা ছবিতে ‘অশালীন’ এবং ‘আপত্তিকর’ ভাবে গেরুয়া রঙের ব্যবহার দেখিয়েছেন যা কখনই সমর্থনযোগ্য নয়। পাশাপাশি তাঁরা বলেন নর্মদা নদী অত্যন্ত পবিত্র বলেই ধরা হয়। সেই নদীর তীরে কিংখানের ছবির সিনেমার শ্যুটিং বন্ধ করতে হবে বলে দাবি করেন তাঁরা। বিক্ষোভকারীরা ছবির শ্যুটিং স্পট শুদ্ধিকরণের কথাও জানান বলে খবর।

 

Related articles

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...