Sunday, May 31, 2026

জমকালোভাবে হতে চলেছে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান, কোমর দোলাবেন নোরা, ট্রফি উন্মোচন করবেন দীপিকা

Date:

Share post:

আজ বিশ্বকাপের মহারণ। ফাইনালে লুসেইল স্টেডিয়ামে আর্জেন্তিনার মুখোমুখি ফ্রান্স। এক মাসের ফুটবল যজ্ঞ আনুষ্ঠানিকভাবে শেষ হবে আজ। ফাইনাল ম্যাচের আগে বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানও হতে চলেছে বেশ জমকালো ভাবে। অনুষ্ঠানে থাকছেন ভারতীয় অভিনেত্রী তথা নৃত্যশিল্পী নোরা ফাতেহি। বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠানে পারফরম্যান্স করবেন নোরা।

ইতিমধ্যেই ফিফা টুইট করে জানিয়েছে যে, “রবিবার একটি স্মরণীয় সন্ধ্যা হতে চলেছে। সাউন্ডট্র্যাক তারকা ডেভিডো, আয়েশা, ওজুনা এবং গিমস, নোরা ফাতেহি, বলকিস, রাহমা রিয়াদ এবং মানাল কাতারে বিশ্বকাপের ফাইনাল ম্যাচের আগে লাইভ পারফর্ম করবেন।”

সমাপ্তি অনুষ্ঠানের জন্য শনিবার থেকে সাজানো হয়েছে লুসেইল স্টেডিয়াম। বিশ্বকাপ ফাইনালের ঠিক দেড় ঘণ্টা আগে শুরু হবে সমাপ্তি অনুষ্ঠান। স্থানীয় সময় সন্ধে ৬টা। ভারতীয় সময় অনুযায়ী সন্ধে ৭টা। মাত্র ১৫ মিনিটের অনুষ্ঠানেই ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিতে চান বিশ্বকাপের আয়োজকরা। স্থানীয় সময় বিকেল ৪.৩০টের মধ্যে সবাইকে আসন গ্রহণ করতে বলা হয়েছে। ফ্রান্স ও আর্জেন্তিনার মধ্যকার ম্যাচের ঠিক আগে সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এদিকে লুসেইল স্টেডিয়ামে ফাইনালের ট্রফি উন্মোচন করবেন দীপিকা পাডুকোন। যার জন‍্য ইতিমধ্যে কাতার পৌঁছে গিয়েছেন দীপিকা।

আরও পড়ুন:মেসিকে খোলা চিঠি বড় ছেলে থিয়াগোর, তৃতীয়বার চ্যাম্পিয়ন করার আর্জি তাঁর

 

Related articles

কংগ্রেস শাসিত রাজ্যে অভিষেকের চিকিৎসার ইঙ্গিত মমতার!

দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে আক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ভর্তি নেয়নি কলকাতার নামি দুই বেসরকারি হাসপাতাল। এই ঘটনায়...

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...