Monday, April 6, 2026

ইনিংস শুরু শীতের! পৌষের দ্বিতীয় দিনেও রাজ্যজুড়ে শীতের আমেজ

Date:

Share post:

পৌষের শুরুতেই শীতের ইনিংস শুরু। শনিবারের পর রবিবারও জাঁকিয়ে ঠান্ডা পড়েছে কলকাতা রাজ্যের অনান্য জেলায়। ভোর থেকেই কনকনে হাওয়ায় জুবুথুবু রাজ্যবাসী।

আরও পড়ুন:শীতের রাতে পিকআপ ভ্যানের ধাক্কায় যুবকের মর্মান্তিক পরিণতি

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিক। শনিবারের চেয়ে অবশ্য রবিবার কিছুটা তাপমাত্রা বেড়েছে। শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

 

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার মেঘমুক্ত থাকবে তিলোত্তমার আকাশ। সঙ্গে থাকবে উত্তুরে কনকনে হাওয়া। ফলে জাঁকিয়ে শীত উপভোহগ করবে রাজ্যবাসী। আগামী ৫ দিন তাপমাত্রার খব বেশি হেরফের হবে না। তবে বড়দিনের আগে তাপমাত্রা আরও কমবে।

কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও ঠান্ডা পড়েছে জাঁকিয়ে। গত কয়েক দিনে জেলায় জেলায় পারদপতন অব্যাহত। কুয়াশার পুরু চাদরে মুড়েছে উত্তর থেকে দক্ষিণ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...