Monday, April 6, 2026

১২দিনের মাথায় উঠল কলকাতা মেডিক্যাল কলেজের বিক্ষোভরত পড়ুয়াদের অনশন

Date:

Share post:

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে টানা ১২ দিন অনশন(Hunger Strike) চালানোর পর অবশেষে তা প্রত্যাহার করল মেডিক্যাল কলেজের পড়ুয়ারা(Medical College Student)। একইসঙ্গে পড়ুয়াদের তরফে জানিয়ে দেওয়া হল, আগামী ২২ ডিসেম্বর নিজেরাই ছাত্রসংসদের নির্বাচন করবে। যদিও রাজ্য স্বাস্থ্য দফতর পড়ুয়াদের নিজেদের তরফে সিদ্ধান্ত নেওয়া এই নির্বাচনকে(Election) মান্যতা দিতে রাজি নয়।

টানা ১২ দিন ধরে চলা অনশন প্রত্যাহার করে নিয়ে সোমবার পড়ুয়াদের তরফে জানানো হয়, নিজেদের আন্দোলন নিজেরাই করবেন পড়ুয়ারা। ২২ ডিসেম্বর‌ নিজেদের উদ্যোগেই ছাত্র সংসদ নির্বাচন হবে। প্রশাসনিক বৈধতা না থাকলেও সমর্থনের কোনও অভাব হবে না বলে আশাবাদী পড়ুয়ারা। সোমবার চিকিৎসক পড়ুয়াদের সাধারণ সভা ছিল। সেখানেই এই সিদ্ধান্ত হয়। এরপরই ১২ দিনের অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন ডক্টর বিনায়ক সেনের হাত ধরে অনশন প্রত্যাহার করেন পড়ুয়ারা।

উল্লেখ্য, ২২ ডিসেম্বর কলকাতা মেডিক্যালে ছাত্র সংসদের নির্বাচন হবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। তবে এরপর কোনও নোটিস ছাড়াই মৌখিকভাবে জানানো হয়, আপাতত এই ভোট স্থগিত রাখা হচ্ছে। এই সিদ্ধান্তকে সামনে রেখে ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। তাঁরা অভিযোগ তোলে, বাইরে থেকে রাজনৈতিক দলের প্রভাব জিইয়ে রাখতেই এই ভোট বাতিল করা হচ্ছে। কর্তৃপক্ষ দফায় দফায় স্বাস্থ্যভবনের সঙ্গে বৈঠক করে। তবে রফাসূত্র মেলেনি। এরইমধ্যে পাঁচ ছাত্র আমরণ অনশনে বসেন। দুই ছাত্র অসুস্থও হয়ে পড়েন এই অনশন চলাকালীন। একজনকে আইসিইউয়ে নিয়ে যেতে হয়। তবে এরপরও সিদ্ধান্তে অনড় থেকেছে কর্তৃপক্ষ। এবার আরও কড়া অবস্থানে পড়ুয়ারাও।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...