Monday, April 6, 2026

KIFF 2022 : শীতের সন্ধ্যায় উৎসব প্রাঙ্গণে যেন ‘শহরের উষ্ণতম দিনে’র অনুভূতি

Date:

Share post:

পাঁচ বছর পর একসঙ্গে বিক্রম -সোলাঙ্কি (Vikram Chatterjee and Solanki Roy), বড়পর্দায় ‘ইচ্ছেনদী’ জুটি নিয়ে প্রত্যাশার উন্মাদনা। কিন্তু এই ছবি বলে শহরের কথা। ২৮ তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (28th Kolkata International Film Festival) সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে সঞ্চালনার দায়িত্ব নিয়ে অভিনেতা সুজয় প্রসাদ চট্টোপাধ্যায় (Sujay Prasad Chatterjee) বলেন, এই ছবি যেন কলকাতাকে (Kolkata) ভালবাসা কিছু পরিযায়ী পাখির গল্প শুনিয়ে যায়। কিছু প্রজন্ম এই শহর ছেড়েছে নানা কারণে,কেউ ফিরে এসেছে কেউ বা নস্টালজিয়ায় ভোগেন। কিন্তু স্মৃতিমেদুর হয়ে ওঠে ‘শহরের উষ্ণতম দিনে’র (Sohorer Uhnotomo Dine) চরিত্ররা। পরিচালনায় অরিত্র সেন।

শহর ছাড়া দুই বন্ধুর আবেগের বুনন যেন গল্পের বাকি চরিত্রদের মধ্যে ফুটে উঠেছে। ছবি জুড়ে তিনটে গান যেখানে প্লেব্যাক করেছেন লগ্নজিতা, তিমির এবং নবাগত এক গায়ক। সঙ্গীত পরিচালক নবারুন বোস বললেন এই ছবি কলকাতার মানুষকে প্রেমপত্র দিয়ে যায়। মনের না বলতে পারা কথা গান হয়ে এই ছবি জুড়ে ধরা দেয়। ছোটপর্দার চেনা মুখ রাহুল দেব বোস (Rahul Dev Bose) বলেন এই গল্প তাঁর অন্তরে লুকিয়ে থাকা কলকাতাকে ভালবাসা এক ছেলের কাহিনী তুলে ধরেছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত হতে পারেন নি কিন্তু সন্ধ্যা সাড়ে ৬টায় এই ছবির প্রিমিয়ারে হাজির বিক্রম। সোলাঙ্কির সঙ্গে তাঁর অনস্ক্রিন প্রেম দেখতে মুখিয়ে রয়েছেন শহরবাসী, কিন্তু প্রেম কি হচ্ছে? বিক্রম বলছেন এটাই ছবির চমক। ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই ছবির প্রিমিয়ার। আগেই নজরুল তীর্থ প্রেক্ষাগৃহে দেখান হয়েছে। সোমবার রবীন্দ্র সদনে এই ছবি দেখার উন্মাদনা চোখে পড়ার মতো।

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...