Tuesday, June 23, 2026

KIFF 2022 : সোমবার সিনে প্রাঙ্গণে মুগ্ধতা আর প্রতীক্ষার সফর

Date:

Share post:

তারকাদের হাতের কাছে পাওয়া, মুগ্ধ চোখে তাকিয়ে থাকা এইগুলো যে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (28th Kolkata International Film Festival) দিনলিপি হয়ে দাঁড়িয়েছে। এভাবে খোলামেলা আড্ডায় প্রিয় তারকাদের উপস্থিতি দেখে কেউ কেউ তো বলেই ফেললেন এটা নিয়েই একটা সিরিজ তৈরি হোক বড় পর্দায়। এটাই উন্মাদনা, এটাই সাফল্য যা চোখে পড়ল সোমবার দুপুরেও। ১৬ তারিখ থেকে শুরু হয়েছে এই বছরের দ্বিতীয় এবং ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (28th KIFF)। একদিকে বিশ্বের সিনেমা দেখা অন্য দিকে অদেখা বাংলা আঞ্চলিক ছবির মোহময়তা – দুই মিলে যেন হাসি ফুটিয়ে তুলল অপু আর চ্যাপলিনের মুখেও। খুশি উৎসব কমিটির চেয়ারপারসন রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যে গুরুদায়িত্ব তাঁকে দিয়েছেন উৎসব সপ্তাহের মাঝে এসে তা সর্বান্তকরণে সার্থক।

দুপুর গড়ানোর আগেই নন্দন -রবীন্দ্রসদন চত্বর কানায় কানায় পূর্ণ। আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ‘সিনে আড্ডা’। শনিবার থেকে শুরু হয়েছে লাইভ এই সেগমেন্ট যার প্রথম দুই এপিসোড সুপারহিট। ১৯ ডিসেম্বর সোমবার চলচ্চিত্র উৎসবে পৌঁছে দেখা মিলল কিছু উৎসাহী মানুষের যাঁদের জিজ্ঞাসু দৃষ্টি খুঁজছে আজকের সিনে আড্ডার অতিথি তালিকা। দুপুরেই বাংলা অ্যাকাডেমি সভাঘরে বিশেষ আলোচনা সভা ‘ The Actor ‘ , থাকছেন সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta) এবং নীরজ কবি(Neeraj Kavi)। বাংলা প্যানোরমা আর আন্তর্জাতিক প্রতিযোগিতার দুটি সিনেমার সাংবাদিক সম্মেলন হবে বিকেলে, নন্দন ৪ প্রেক্ষাগৃহে। সন্ধে মানেই সেই সিনে আড্ডা। জমজমাট সিনেমার সেলিব্রেশন।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...