Friday, April 3, 2026

KIFF 2022 : পাওলো পাসোলিনিকে শ্রদ্ধা জানিয়ে মঙ্গলের সিনে ম্যাজিক !

Date:

Share post:

শীতের সকালে সিনেমা দেখতে কতজন আসতে পারেন এই নিয়ে কিছুটা চিন্তায় ছিলেন ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (28th Kolkata International Film Festival)কর্তারা। প্রাথমিকভাবে ঠিক করা হয়েছিল সকাল ১১ টা থেকে সব শো দেখানো হবে। কিন্তু উৎসব শুরু হতে দেখা গেল দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। মঙ্গলবারের ব্যস্ত সকালেও নটার সময় নন্দন ১ (Nandan 1) প্রেক্ষাগৃহে ভিড় জমালেন সিনেপ্রেমীরা। কারণ আজকের বিশেষ আকর্ষণ সেন্টিনারি ট্রিবিউট। Pier Paolo Pasolini পরিচালিত ‘The Gospel According To St. Matthew ‘ দেখতে মানুষের ঢল। আসলে এই ছবির কথা এর আগেও চলচ্চিত্র উৎসবের নানা আলোচনায় উঠে এসেছে।

সোমবার দুপুরে ঠিক ২টো নাগাদ নন্দন চত্বরে উপচে পড়া ভিড় প্রশ্ন জাগিয়েছিল। উত্তর মিলল ছবি শুরুর কয়েক মিনিটের মধ্যেই। Cornel Georghita পরিচালিত ‘ The Deadman’s Bride’ প্রায় দেড় ঘণ্টার কিছু বেশি সময় ধরে পর্দায় চূড়ান্ত বাস্তবের কাহিনী দেখিয়ে গেল। শেষের ট্র্যাজিক সমাপ্তি আশা করেন নি কেউই। সিনেমা শেষে দেখা গেল পরিচালক স্বয়ং হাজির সেখানে। পরে সাংবাদিক সম্মেলনেও তিনি বললেন , শিল্পী যদি চায় তাহলে সব অসম্ভবকে সম্ভব করে সিনেমা দেখার নতুন প্রেক্ষিত তৈরি করতে পারে। মঙ্গলবারের সকালে Pier Paolo Pasolini পরিচালিত ‘The Gospel According To St. Matthew ‘ দেখতে দেখতে অনেকটা সেই কথাই মনে হচ্ছিল। গসপেল নিয়ে কাজ করা কঠিন শুধু নয় চ্যালেঞ্জিং বটে। তথ্যচিত্র দেখার আশা তৈরি হয়েছিল কিন্তু এ যেন গল্প বলে গেল। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সেইরকম এক গুচ্ছ ছবি আজ সারাদিন ধরে নন্দনে দেখান হবে। দুপুর ২টো থেকে মাস্টার ক্লাস। আর তো মাত্র দুটো দিন বাকি। তাই ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (28th Kolkata International Film Festival) আনন্দ নিংড়ে নিতে চান সিনে প্রেমীরা।

 

Related articles

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...