Tuesday, June 9, 2026

FIFA WC 2022 : মা নন, মাঠে দলের ‘ প্রিয়জন’কেই জড়িয়ে ছিলেন মেসি

Date:

Share post:

মরুদেশে যুদ্ধ জয় হল টিম আর্জেন্টিনার (Argentina)। ভারত তো বটেই গোটা বিশ্ব তাকিয়েছিলেন কখন ফুটবলের ঈশ্বর কাপ হাতে দাঁড়াবেন। টানটান উত্তেজনা আর প্রতি মুহূর্তে নাটকের পর অবশেষে এল এন ১০ এর হাতেই সেই কাপ। পেনাল্টি শট হওয়ার পর আর আবেগ ধরে রাখতে পারছিলেন না খেলোয়াড়রা। কিন্তু মেসি (Lionel Messi)তখন অনেক স্থির। সাফল্যের হাসি তাঁর চোখে মুখে। হাসিমুখেই সকলের অভিবাদন গ্রহণ করছেন। সতীর্থদের জড়িয়ে ধরছেন এবং ধন্যবাদ জানাচ্ছেন ঈশ্বরকে। আচমকাই ক্যামেরা থমকে গেল, লাইভ সম্প্রচারে দেখা যায় মেসি হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ পিছন থেকে কেউ তাঁর বাঁ হাত টেনে ধরেন। ঘাড় ঘুরিয়ে তাঁকে দেখেই আবেগে জড়িয়ে ধরেন লিওনেল মেসি । এরপর সকলেই বলতে শুরু করেন মাঠে এসেছেন মেসির মা। সংবাদমাধ্যমে সে কথা ছড়িয়েও পড়ে। কিছুক্ষণ পরেই ভুল ভাঙে সবার, জানা যায় ঐ মহিলার আসল পরিচয়। তিনি মেসির মা নন। তাহলে তিনি কে?

বিশ্ব তখন মেতেছে মেসির মেজাজে। মাঝবয়সি এই মহিলার চোখে মুখেও সেই আনন্দ। তাঁর নাম আন্তোনিয়া ফারিয়াস (Antonia Farías)। মেসি আবেগে আপ্লুত হয়ে তাঁকে জড়িয়ে ধরেছিলেন মহিলার চোখেমুখে ছিল স্নেহের স্পর্শ। তাতেই বিভ্রান্তি ছড়ায়। অনেকেই ভাবতে শুরু করেন যে তিনি বুঝি মেসির মা সিলিয়া মারিয়া কুকসিটিনি (Celia María Cuccittini)। রবিবার কাতারের রঙ বদলে হয়েছিল নীল সাদা। প্রতীক্ষিত জয়ের পর গ্যালারি থেকে নেমে আসেন মেসি (Lionel Messi),ডি মারিয়া (Di Maria),এমি মার্টিনেজদের (Emiliano Martinez) স্ত্রী, সন্তানরাও। সেই ছবি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। তখনই আন্তোনিয়া ফারিয়াসকে (Antonia Farías) দেখা যায়। আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের রাঁধুনি। ৪২ বছর বয়সি আন্তোনিয়া গত প্রায় ১২ বছর ধরে আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁর প্রতি শ্রদ্ধা ভালবাসা উজাড় করে দিয়েছেন মেসিও।

 

Related articles

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...