Saturday, June 20, 2026

বিশ্বকাপ নিয়ে শান্তির ঘুম, ছবি পোস্ট মেসির

Date:

Share post:

রবিবার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছে আর্জেন্তিনা। এই জয়ের ফলে ৩৬ বছর পর সোনার ট্রফি পেল লিওনেল মেসিরা। এরপরই উচ্ছাসে মাতে গোটা আর্জেন্তাইনরা। ট্রফি নিয়ে মঙ্গলবারই আর্জেন্তিনা পৌঁছে উৎসবে মাতেন মেসি-মার্টিনেজ-ডি মারিয়ারা। এখনও সেই মুহূর্ত কাটেনি গোটা নীল-সাদা দলের। দীর্ঘদিনের স্বপ্নপূরণ। তাইতো ট্রফি হাতছাড়া করছেন না লিও। ট্রফি নিয়ে ঘুমোলেন লিও। সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় দেন মেসি।

এদিন বিকেলে নিজের সোশ্যাল মিডিয়ায় তিনটি ছবি দেন মেসি। সেখানে ক‍্যাপশনে লিও লেখেন,” শুভ সকাল।” সেই তিনটি ছবির একটিতে দেখা যাচ্ছে ট্রফি জড়িয়ে ঘুমাচ্ছেন মেসি। গায়ে নীল-সাদা জার্সি। অন্য একটি ছবিতে সবে ঘুম থেকে উঠে হাসছেন। পাশে বিশ্বকাপ। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে বিশ্বকাপ জড়িয়ে ধরে কিছু একটা পান করছেন মেসি।

মঙ্গলবারই দেশে ফিরেছেন মেসিরা। আর্জেন্তিনার সময় অনুযায়ী ভোরবেলা বুয়েনস আইরিসে পৌঁছন তাঁরা। দেশে ফিরে সমর্থকদের সঙ্গে ট্রফি নিয়ে উৎসবে মাতেন লিওরা। তারপরই মেসিরা হয়তো ঘুমিয়ে পড়েন। আর তারপরই ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল বিশ্বকাপ নিয়ে ঘুম থেকে ওঠার ছবি পোস্ট করেন লিও।


 

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...