Tuesday, June 9, 2026

G-20-র আয়োজনে সাহায্য, দেশবাসীর জন্য মুক্ত ইন্টারনেটের ব্যবস্থা: প্রধানমন্ত্রীকে আশ্বাস সুন্দর পিচাইয়ের

Date:

Share post:

G-20-র আয়োজন করতে ভারতকে সমস্ত রকম সাহায্য করবে গুগল (Google)। দেশবাসীর ব্যবস্থা করবেন মুক্ত ইন্টারনেটের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করে আশ্বাস দিলেন গুগলের সিইও সুন্দর পিচাই (Sundar Pichai)। সাক্ষাত নিয়ে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দুপক্ষই।

পদ্মভূষণ পাওয়ার পরে এই প্রথম ভারত সফরে এসেছেন সুন্দর পিচাই। নরেন্দ্র মোদি নিজের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে জানান, সুন্দর পিচাইয়ের সঙ্গে দেখা করে তাঁর খুব ভাল লেগেছে। প্রযুক্তিকে মানুষের উন্নতির জন্য যাতে সঠিকভাবে ব্যবহার করা হয়-সেই বিষয়ে অনেক আলোচনা হয়েছে। বিশ্বের সকল দেশ যেন সেই কাজে একসঙ্গে কাজ করেন- মন্তব্য প্রধানমন্ত্রীর।

সাক্ষাতের ছবি টুইট করে সুন্দর পিচাই লেখেন, সুন্দর সময়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অসংখ্য ধন্যবাদ। তাঁর নেতৃত্বে ভারত প্রযুক্তিগত দিকে অনেক উন্নতি করেছে। ভারতের সঙ্গে তাঁদের সংস্থার সম্পর্ক আরও দৃঢ হবে বলে আশা প্রকাশ করেছেন গুগলের সিইও। ”জি-২০ সম্মেলন আয়োজনে ভারতকে সমর্থন জানাব। আগামী দিনে সকলের জন্য মুক্ত ইন্টারনেটের ব্যবস্থা করার পথেও এগোচ্ছি আমরা।”

 

Related articles

মঙ্গলের সকালে কত হল হলুদ ধাতুর দাম, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সোনা বা রুপোর দামের হেরফের হয়। আপনি যদি আজ সোনা...

FIFA World Cup: হ্যাশট্যাগ ১৬৮, সংখ্যা দিয়েই প্রতিবাদ ইরান দলের

হ্যাশট্যাগ ১৬৮। বিশ্বকাপ (FIFA World Cup) খেলতে ইরানের(Iran) ফুটবল টিম মেক্সিকোয় পা রাখতেই সকলের নজরে এল। গাঢ় নীল...

ট্রাম্পের এইচ-১বি ভিসা ধাক্কা, প্রেসিডেন্টের শর্ত ‘বেআইনি’ জানালো আদালত

ভিসা নীতি নিয়ে বড়সড় ধাক্কা আমেরিকার প্রেসিডেন্টের। এইচ-১বি ভিসার (H1B Visa) জন্য মার্কিন সংস্থাগুলির উপর যে মাসুল চাপিয়েছিল...

ইউনেস্কোর নাম জড়িয়ে প্রি-পুজোর টাকা তোলার অভিযোগ সস্ত্রীক ইন্দ্রনীলের বিরুদ্ধে!

বাঙালির ঐতিহ্যের দুর্গাপুজোকে (Durga Puja Festival) কেন্দ্র করে অবৈধ বাণিজ্য চক্র চালানোর অভিযোগ রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন...