Saturday, June 27, 2026

জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীও, জানালেন নিজেই

Date:

Share post:

বছরের শেষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে কি তাঁর মুখোমুখি সাক্ষাৎ হতে পারে- এই নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখন মুখ্যমন্ত্রী নিজেই জানিয়ে দিলেন নৌসেনার যে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আসছেন সেখানে উপস্থিত থাকবেন তিনিও। বুধবার, নবান্নে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি বৈঠক ছিল। সেখানেই কথা প্রসঙ্গে একথা জানান মুখ্যমন্ত্রী।

গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি নিয়ে আলোচনার সময় মুখ্যমন্ত্রী বলেন, “৩০ তারিখ তো প্রধানমন্ত্রী আসছেন। আপনারা কি গার্ডেনরিচে জাহাজে অনুষ্ঠান করবেন?” উত্তরে সেখানে উপস্থিত আধিকারিক জানান, নেতাজি সুভাষ নাভাল বেসে এই অনুষ্ঠান হতে পারে। তখনই মমতা বলেন, “আসলে আমাকেও আমন্ত্রণ জানানো হয়েছে, সেই অনুষ্ঠান নিয়ে। আমি জানি বিষয়টা। সেজন্য জিজ্ঞেস করছি। সেদিন আমিও থাকব ওই অনুষ্ঠানে। আপনারা এটা কনফার্ম করে নিতে পারেন।”

৩০ ডিসেম্বর কলকাতায় জাতীয় গঙ্গা পরিষদের বৈঠক। সেখানে মোদি-মমতা মুখোমুখি হতে পরেন। পরিষদের সদস্য হিসেবেই বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বৈঠকের পাশাপাশি মোদি মমতা একান্ত বৈঠক হবে কিনা তা এখনো জানা যায়নি।

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...