Saturday, June 27, 2026

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে শহরে শুরু ক্রিসমাস ফেস্টিভ্যাল

Date:

Share post:

বড়দিন দরজায় কড়া নাড়ছে।আর তাকে কেন্দ্র করেই সাজো সাজো রব মহানগরে।আজ, বুধবার থেকেই কলকাতায় ক্রিসমাস ফেস্টিভ্যাল কার্যত শুরু হয়ে গেল।এদিন বিকেলে পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে ক্রিসমাস ফেস্টিভ্যালের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দু’বছর করোনা পরিস্থিতি কাটিয়ে এবারের পার্ক স্ট্রিটের ক্রিসমাস ফেস্টিভ্যালে আরও বেশি জনসমাগম হবে বলেই মনে করছে প্রশাসনিক মহল। সেই কথা মাথায় রেখে একাধিক প্রস্তুতি ও নেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।
শুধু পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে নয়,সেন্ট জেভিয়ার্স কলেজেও বড়দিন পালন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী।বড়দিন পালন অনুষ্ঠানে বরাবরই সেন্ট জেভিয়ার্স কলেজে যান তিনি।এ বারও তার ব্যতিক্রম হয় নি।এবারও উৎসবের জন্য পার্ক স্ট্রিট চত্বরে প্রচুর মানুষের সমাগম হবে। সেই কারণে থাকছে বাড়তি নিরাপত্তা।উৎসবের এই কদিন এলাকা জুড়ে থাকছে বাড়তি পুলিশ।মুখ্যমন্ত্রী সবাইকে উৎসবের আগাম শুভেচ্ছা জানিয়েছেন।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...