Monday, April 6, 2026

৬ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু বাজেট অধিবেশন, ১০ ফেব্রুয়ারি বাজেট পেশ

Date:

Share post:

আগামী বছর ৬ ফেব্রুয়ারি নতুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের(CV Ananda Bose) বক্তৃতা দিয়ে শুরু হবে রাজ্য বাজেট অধিবেশন। বিধানসভায় ১০ ফেব্রুয়ারি হবে রাজ্য বাজেট পেশ। বুধবার নবান্নে(Nabanna) মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওইদিন বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থ দফতর স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya)।

নবান্ন সূত্রের খবর, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে বাজেট অধিবেশন নিয়ে আলোচনা হয়। মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, বাজেট অধিবেশনের জন্য প্রত্যেক মন্ত্রী যেন নিজেদের দফতরের কাজকর্ম সম্পর্কে অবগত থাকেন। অধিবেশনের প্রস্তুতিও শুরু করে দিয়েছে পরিষদয়ীয় দফতর। পাশাপাশি এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সব সদস্যকে নির্দেশ দিয়েছেন, ২৫ ডিসেম্বর বড়দিনে যে যাঁর এলাকায় থাকবেন। এলাকার চার্চে যাবেন। এছাড়াও বৈঠকের পর মন্ত্রিসভার সদস্যদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস নিজের নিজের এলাকা থেকে পালন করবে। সবাইকে তিনি নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়েছেন।‌

Related articles

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...