Monday, April 13, 2026

রানি এলিজাবেথের বদলে রাজা চার্লসের ছবি ব্রিটিশ পাউন্ডে

Date:

Share post:

রানি চলে যাওয়ার তিন মাস পর থেকেই নতুন রাজা চার্লসের তত্বাবধানে ব্রিটেনের নিয়মকানুনেও এসেছে বেশ কিছু পরিবর্তন। ব্যাঙ্ক নোট, ডাকটিকিট, সরকারি দস্তাবেজে রানি এলিজাবেথের জায়গায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে রাজা চার্লসের ছবি।
রানি এলিজাবেথের প্রয়ানের পর রাজা তৃতীয় চার্লস বসেন রাজপরিবারের সিংহাসনে। ব্যাঙ্ক নোট, ডাকটিকিট, সরকারি দস্তাবেজে রানি এলিজাবেথের জায়গায় ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে রাজা চার্লসের ছবি। আগামী তিন বছরে তা ছেয়ে যাবে গোটা ব্রিটেন জুড়ে। এই পরিবর্তন খুব সহজেই মেনে নিয়েছে ব্রিটেনবাসী।

রানির জীবৎকালীন দশাতেই ২০১৩ সালে চার্লসের ছবি তোলা হয় নোটে। তবে তা বাজারে ছাড়তে সময় লাগবে আরও। কিন্তু চার্লসের প্রতিকৃতি দেওয়া ধাতব মুদ্রা ইতিমধ্যেই বাজারে ছাড়ার কথা ঘোষণা করেছে ব্রিটেনের রয়্যাল মিন্ট। ২০১৬ সাল থেকেই ধীরে ধীরে পুরনো কাগজের ব্যাঙ্ক নোট বাতিল করে পলিমারের নয়া নোট ব্রিটেনের বাজারে ছাড়া হচ্ছে।তবে এখন রাজা চার্লসের ছবি দেওয়া নোট এখন শুধু ব্রিটেনেই নয় , লাগু হবে কানাডা, নিউজিল্যান্ড ও কমনওয়েলথের কিছু নোটেও।

Related articles

সুরসম্রাজ্ঞীর ‘মিষ্টি’ স্মৃতি: ল্যাংচা দিয়েই আশা ভোঁসলের মন জয় জাভেদের

প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলের প্রয়াণে গোটা দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অসংখ্য গানের মতোই তাঁর জীবনের অনেক অজানা...

দেশের মনীষীদের অপমান বিজেপি নেতাদের! শাহর গুণ্ডামির ভাষাকে তীব্র কটাক্ষ তৃণমূলের

প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রী থেকে কেন্দ্রীয় মন্ত্রীরা তো বটেই, এবারের নির্বাচনে বাংলা দখল করতে বিজেপির ভিন রাজ্যের নেতাদের ফেভারিট...

অবাধ ভোট করতে তৎপর কমিশন, টোল ফ্রি নম্বর ও ই-মেইল চালু করল সিইও দফতর 

অবাধ ও শান্তিপূর্ণ ভোট সুনিশ্চিত করতে এবার আরও এক ধাপ এগোল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সোমবার খোদ...

ফের অতিসক্রিয়তা কমিশনের! ভোটের ১০ দিন আগে রাজ্যে নতুন পুলিশ পর্যবেক্ষক 

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট যত এগিয়ে আসছে, বাংলার ভোট-যুদ্ধে নজরদারি ততই আটসাঁটো করছে নির্বাচন কমিশন। ভোট শুরুর মাত্র ১০...