Sunday, June 14, 2026

বড়দিনের আগেও তাপমাত্রার ওঠানামা অব্যাহত! কনকনে শীতের আমেজ উধাও

Date:

Share post:

আর মাত্র কয়েকটা দিন! তারপরই বড়দিন। আর বড়দিন মানেই কনকনে শীত । সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট।  ডিসেম্বর মাসের শেষেও নেই কনকনে শীতের আমেজ। কিন্তু চলতি বছরে একের পর এক ঘূর্ণাবতের জেরে উধাও শীতের আমেজ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে ফের বাড়তে পারে তাপমাত্রা।

আরও পড়ুন:সাতসকালে চাদর মুড়ে পুলিশের কনভয়ে অনুব্রত, নয়া মামলায় আজ দুবরাজপুর আদালতে পেশ

আলিপুর হাওয়া অফিসের পুর্বাভাস, আগামী দিন দু’য়েকের মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। ‌মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ১ ডিগ্রি বেশি। বুধবার এই তাপমাত্রা সামান্য কমতে দেখা গিয়েছে।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস।

আগামী কয়েক দিন সকালের দিকে কুয়াশা থাকবে। রোদ উঠলে ধীরে ধীরে কেটেও যাবে কুয়াশা। উত্তুরে হাওয়ার দাপট কমে যাওয়ায় তাপমাত্রা আপাতত কমবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...