Saturday, May 30, 2026

লালনকাণ্ডে সিআইডি তদন্ত বহালের নির্দেশ দিল হাই কোর্ট

Date:

Share post:

লালন শেখের মৃত্যুর তদন্ত নিয়ে জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।আদালতের নির্দেশ, সিআইডির হাতেই বহাল থাকবে তদন্তভার।

আরও পড়ুন:লালন মৃ*ত্যুর ঘটনায় জনস্বার্থ মামলার রায় স্থগিত! তদন্ত শুরু মানবাধিকার কমিশনের

বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, বিচারপতির নজরদারিতে অনুসন্ধানের যে আবেদন করা হয়েছিল তার প্রয়োজনীয়তা নেই বলে মনে করছে আদালত। এর আগে সোমবার এই জনস্বার্থ মামলার রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন প্রধান বিচারপতি শ্রীবাস্তব এবং বিচারপতি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।

মামলাকারীর তরফে প্রথমে জনস্বার্থ মামলাটি গ্রহণের আবেদন জানানো হয়েছিল। পাশাপাশি লালনের মৃত্যুরহস্যের কিনারা করতে হাই কোর্টের নজরদারিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে দিয়ে তদন্ত করানোর আবেদনও জানানো হয়েছিল। মামলাকারীর দ্বিতীয় আবেদনের যুক্তিকে বলা হয়েছিল, সিআইডি এই তদন্ত করার বিষয়ে দক্ষ নয়। মামলাকারীর আইনজীবী আদালতের কাছে এই মৃত্যুরহস্যের অনুসন্ধান করার জন্য রাজ্যের হাতে তদন্তভার না দেওয়ারও অনুরোধ জানান।

মামলাকারীর আইনজীবী কোনও সমান্তরাল তদন্ত চাইছেন কি না, সেই প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। তবে শুনানির পর তদন্তভার কার হাতে যাবে, সেই রায় ঘোষণা স্থগিত রেখে দেওয়া হয়েছিল।
সিবিআই হেফাজতে কীভাবে লালন শেখের মৃত্যুকে কেন্দ্র করে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সিবিআই আধিকারিকটা লালনের মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে সাফাই দিলেও তা মানতে নারাজ লালনের স্ত্রী। তাঁর দাবি ‘খুন’ করা হয়েছে লালনকে। লালনের মৃত্যুতে আদালতে মামলা দায়েওর হয়। এই ঘটনায় জনস্বার্থ মামলা করেছিলেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তিনি বলেন, “সিআইডি ও সিবিআইয়ের মধ্যে দ্বন্দ্ব ছিল ও আছে। বগটুইয়ের ঘটনার পিছনে ষড়যন্ত্র ছিল। প্রকৃত ঘটনা অনুসন্ঝানে নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের আরজি জানাচ্ছি।” সোমবার সেই মামলার শুনানি শেষ হলেও বাকি ছিল রায়দান।

বুধবার সব্যসাচী চট্টোপাধ্যায়ের করা জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সিআইডি তদন্ত বহাল থাকবে বলেই জানানো হয়েছে। অর্থাৎ তদন্ত যেভাবে চলছে, সেভাবেই চলবে।

Related articles

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...