Monday, April 27, 2026

লালন মৃ*ত্যুর ঘটনায় জনস্বার্থ মামলার রায় স্থগিত! তদন্ত শুরু মানবাধিকার কমিশনের

Date:

Share post:

বগটুই কাণ্ডে (Bogtui Case) লালন শেখের (Lalan Seikh) মৃত্যুর ঘটনায় জনস্বার্থ মামলার (PIL) রায় ঘোষণা স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ (Division Bench) এমনই রায় দিয়েছেন। লালন শেখের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করেছে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC)। সোমবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলার শুনানিতে একথা জানান কেন্দ্রীয় সরকারের আইনজীবী ধীরাজ ত্রিবেদী।

জনস্বার্থ মামলাটিতে দু’টি আবেদন করা হয়েছিল। প্রথমত, জনস্বার্থ মামলাটি গ্রহণ করুক কলকাতা হাইকোর্ট এবং দ্বিতীয়ত, লালনের মৃত্যুরহস্য উন্মোচনে হাইকোর্টের নজরদারিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে (CBI) দিয়ে তদন্ত করানো হোক। মামলাকারীর দ্বিতীয় আবেদনের যুক্তিতে সাফ বলা হয়, রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি এই তদন্তের বিষয়ে দক্ষ নয়। এরপরই প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের উদ্দেশে বলেন, অবিলম্বে কোনও কমিশন বা কমিটি গঠন করে ঘটনাটির অনুসন্ধান করা হোক। পাশাপাশি রাজ্যের হাতে যাতে কোনও ভাবেই তদন্তভার না যায়, তা নিশ্চিত করারও অনুরোধ জানানো হয়।

অন্যদিকে কেন্দ্রের আইনজীবী ধীরাজ ত্রিবেদী রাজ্যের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করে জানান, তদন্তের নামে আমাদের অফিসারদের অযথা হয়রানি করা হচ্ছে। সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে সিআইডি (CID) এবং রাজ্য পুলিশের এফআইআর করার পিছনে নির্দিষ্ট কোনও উদ্দেশ্য রয়েছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মৃত্যুর ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এই ঘটনাটি সিবিআই নিজেই খতিয়ে দেখছে।

 

 

Related articles

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...