Sunday, May 24, 2026

ট্রফি দেওয়ার আগে মেসির গায়ে একটি বিশেষ কাপড়, কি কারণে মেসিকে পরানো হল বিশেষ পোশাক? 

Date:

Share post:

বিশ্বচ‍্যাম্পিয়ন আর্জেন্তিনা। রবিবার ফিফা বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ ঘরে তোলে লিওনেল মেসির দল। আর এই জয়ের ফলে ৩৬ বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন হল আর্জেন্তিনা। ম‍্যাচ জয়ের পর বিশ্বকাপের ট্রফিটি মেসির হাতে তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ও কাতারের এমির তামিম বিন হামাদ। কিন্তু ট্রফি দেওয়ার আগে, মেসির গায়ে একটি বিশেষ কাপড় পরিয়ে দেন কাতারের এমির। কালো রঙের সেই কাপড়টিতে সোনালী রঙের ছোঁয়া রয়েছে। আর এর জেরে উঠছে প্রশ্ন যে, কি বিশেষত্ব রয়েছে সেই কাপড়ের, যা শুধু মেসিকেই পরানো হল?

জানা যাচ্ছে, এই কাপড়টির নাম হল ‘বেস্ত’, আরবীয় বাজারে এটি তৈরি হয়। এটি বিশেষত কাতারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা পড়ে থাকেন। প্রাচীন সময়ে, আরবীয় যোদ্ধারা যুদ্ধ জয়ের পর এটি পরতেন। এমনকি, রাজপরিবারের সদস্যরাও এটি পরতেন। সম্মান জানানোর প্রথা রয়েছে কাতারে। এবং লিওনেল মেসিকে সম্মান জানাতে এই বেস্ত পরান কাতারের এমির।পাশাপাশি, রবিবার কাতারের জাতীয় দিবস পালিত হয়েছে। এটি পালন করা হয় শেখ জাসিম মহম্মদ বিন থানির নামে, যিনি এই উপদ্বীপের সকল উপজাতিদের ঐক্যবদ্ধ করেছিলেন এবং কাতারের স্থাপনের ভিত তৈরি করেছিলেন। আর সেই কারণে, এই বিশেষ দিনে, মেসিকে এই বেস্ত পরানো হয়েছে।


 

Related articles

বন্দে ভারতের নিরাপত্তায় জোর, যাত্রী সুরক্ষায় এবার CORAS

বন্দে ভারতে (Vande Bharat)যাত্রী সুরক্ষায় এবার কমান্ডোজ ফর রেলওয়ে সিকিউরিটি যা ভারতীয় রেলের সুরক্ষা বাহিনী RPF-এর এলিট ইউনিট...

আজ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস! 

অস্বস্তিকর গরমের মাঝে রবিবাসরীয় সকালের মেঘলা আকাশে বৃষ্টির আশা জেগেছে দক্ষিণবঙ্গবাসীর। স্বস্তির কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতরও (Alipore...

‘অবৈধ নির্মাণ’ নোটিশে পুরসভার কাছে সময় চাইলেন অভিষেকের আইনজীবী 

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সম্পত্তির মূল্যায়ণ ও বাড়ির 'বেআইনি' অংশ ভাঙা নিয়ে কলকাতা...

UPSC পরীক্ষার কারণে রবিবাসরীয় মেট্রো সূচিতে বদল 

ইউপিএসসি পরীক্ষার (UPSC Exam) কারণে রবিবার সকাল থেকে নির্ধারিত সময়ের আগেই মেট্রো (Metro) চালু মহানগরীতে । সাধারণত রবিবার...