Tuesday, June 23, 2026

আসছে “সাইব্রো”, শহরবাসীকে বাঁচাবে সাইবার প্রতারণা থেকে

Date:

Share post:

গোটা বিশ্বের পাশাপাশি কলকাতা শহরেও সাইবার প্রতারণা এখন রোজনামচা। সংবাদ মাধ্যমে চোখ রাখলে প্রতিদিনই দেখা যাবে সাইবার প্রতারণার ঘটনা। সাধারন মানুষের স্বল্প প্রযুক্তি জ্ঞানের সুযোগ নিয়ে অনলাইনে লুট হয়ে যাচ্ছে বহু মানুষের বহু কষ্টের উপার্জন। সাইবার প্রতারকদের পাল্লায় পড়ে সর্বস্ব হারাচ্ছেন বহু মানুষ। শহর কলকাতাও সাইবার প্রতারকদের জাল থেকে একেবারেই সুরক্ষিত নয়। প্রায়শই অনলাইনে ব্যাঙ্ক থেকে টাকা লুটের অভিযোগ আসে। সাধারন মানুষ,বিশেষত প্রবীণরা এই ফাঁদে পা দেন।

পুলিশ প্রশাসনের তরফে তাই বারবার সচেতনাতার বার্তা দেওয়া হয় নাগরিকদের উদ্দেশ্যে। এর আগে জনগণকে সতর্ক করতে সামাজিক মাধ্যমে মিমের সাহায্য নিয়েছিল কলকাতা পুলিশ। এবার সচেতনতার বার্তায় কলকাতা পুলিশের নিজস্ব ম্যাসকট আসতে চলেছে। এই ম্যাসকটের নাম রাখা হয়েছে “সাইব্রো”! আগামিদিনে কলকাতা পুলিশের বহু সাইবার প্রতারনার সচেতনতামূলক প্রচার অভিযানে দেখা যাবে সাইব্রোকে।

নিরাপত্তা ও ভরসার প্রতীক হিসেবে লোগো সমেত একটি সুপার হিরোর অবয়ব দেওয়া হয়েছে একে। নীল রঙের পোশাকের এই বন্ধুকে খুব শীঘ্রই সামাজির মাধ্যমে থেকে শহরের বিলবোর্ড গুলিতে নানা সাইবার সচেতনতামূলক প্রচারে দেখা যাবে। অনলাইন প্রতারণা হওয়ার পর হাহাকার না করে, হওয়াকে আটকানোই শ্রেয়, সাইব্রো-র পিছনে এটাই মূল ভাবনা বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। একইসঙ্গে মানুষকে সচেতন হওয়ার বার্তাও দেওয়া হয়েছে।

 

Related articles

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...