Tuesday, June 23, 2026

তাওয়াং ইস্যুতে উত্তাল সংসদ, রাজ্যসভা ওয়াকআউট তৃণমূলের

Date:

Share post:

তাওয়াং(Tawang) ইস্যুতে বিরোধীদের বিক্ষভে ফের উত্তাল সংসদ(Parliament)। সপ্তাহের প্রথমদিনে বিরোধীদের প্রবল হই-হট্টগোলের জেরে ভেস্তে গেল অধিবেশন। সংসদের উচ্চকক্ষে যৌথভাবে ওয়াকআউট করল কংগ্রেস(Congress) ও তৃণমূল(TMC)। এদিন তাওয়াং ইস্যুতে রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব দেন তৃণমূল সাংসদ সৌগত রায়(Saugata Roy) ও কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি। তাওয়াং সীমান্তে বর্তমান পরিস্থিতি কী, ভারত-চিন দ্বিপাক্ষিক বাণিজ্যিক পরিস্থিতি কী হবে, তা নিয়ে আলোচনা চায় কংগ্রেস। বারবার কেন চিন হামলা চালাচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলা হয়।

সংসদে বিরোধীদের প্রবল হই-হট্টগোলের জেরে অধিবেশন ব্যাহত হওয়ায় এ দিন ক্ষোভ প্রকাশ করেন রাজ্যসভায় চেয়ারম্যান জগদীপ ধনকড়। তিনি বলেন, হই-হট্টগোলের জেরে এখনও পর্যন্ত ১০০ মিনিট নষ্ট হয়েছে বলে বিরোধীদের তিরস্কার করেন তিনি। যদিও নিজেদের দাবিতে অনড় বিরোধীরা রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন। তাওয়াং ইস্যু নিয়ে ‘সাসপেনশন অফ বিজনেস’ নোটিশ দেন কংগ্রেস সাংসদ প্রমোদ তিওয়ারি, সঈদ নাসির হুসেন, জেবি মাথের, রঞ্জিত রঞ্জন এবং ডা. আমনি ইয়াজনিক। যা নিয়ে তুমুল হই-হট্টগোল শুরু হয় রাজ্যসভায়। পাশাপাশি রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে ক্ষোভের সঙ্গে প্রশ্ন তোলেন, “চিন আমাদের জমি দখল করে নিচ্ছে। যদি এখন আমরা এই বিষয় নিয়ে আলোচনা না করি তাহলে কী আলোচনা করা উচিত? আমরা রাজ্যসভায় এই বিষয়ে আলোচনা করতে প্রস্তুত।” কিন্তু, সরকার পক্ষ এদিন এই বিষয়ে আলোচনা করতে চায়নি। এরপরই সরব হন বিরোধীরা।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...