Saturday, March 14, 2026

পতঞ্জলি সহ ভারতীয় ওষুধ প্রস্তুতকারক ১৬ সংস্থাকে কালো তালিকাভুক্ত করল নেপাল

Date:

Share post:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) মানদন্ড পূরণে ব্যর্থ। আর সেকারণেই ১৬টি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থাকে কালো তালিকাভুক্ত (Black list) করল নেপালের (Nepal) ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দফতর (Drug Administration Department)। ১৮ ডিসেম্বর এই মর্মে নোটিশ জারি করা হয়েছে। তালিকায় উঠে এসেছে রামদেবের (Ramdev) দিব্যা ফার্মেসি (Divya Pharmacy), যা পতঞ্জলি (Patanjali) নামে পরিচিত। একইসঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে র্যা ডিয়েন্ট পেরেন্টেরালস লিমিটেড, মার্কারি ল্যাবরেটরিজ লিমিটেড, অ্যালায়েন্স বায়োটেক, জি ল্যাবরেটরিজ, ক্যাডিলা হেলথকেয়ার লিমিটেড, জিএলএস ফার্মা, আইপিসিএ ল্যাব-সহ একাধিক ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার নাম।

ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দফতরের পক্ষ থেকে নেপালের ওষুধ ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন দ্রুত কালো তালিকাভুক্ত ভারতীয় সংস্থাগুলির ওষুধ বাজার থেকে ফিরিয়ে নেন। একই সঙ্গে নির্দেশিকায় উল্লেখ রয়েছে ওই কোম্পানিগুলির ওষুধ ভবিষ্যতে নেপালে আর আমদানি করা যাবে না। ১৯ ডিসেম্বর নেপাল স্বাস্থ্য দফতরের তরফ থেকে আরও একটি নোটিশ জারি করা হয়। নোটিশে ভারতের গ্লোবাল হেলথকেয়ারের (Global healthcare) ৫০০ মিলিলিটার এবং ৫ লিটারের হ্যান্ড স্যানিটাইজারের (Hand Sanitizer) ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ভারতে ওষুধ ও স্বাস্থ্য সংক্রান্ত একাধিক পণ্য উৎপাদনের মান।

উল্লেখ্য, নেপাল সরকারের (Nepal Government) কাছে ওষুধ বিক্রির জন্য আবেদন করেছিল বেশ কিছু ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা। ওষুধ প্রস্তুতকারী কোম্পানিরগুলির যাবতীয় প্রক্রিয়া খতিয়ে দেখতে এপ্রিল ও জুলাই মাসে ভারতে আসেন নেপালের স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানদন্ড যথাযথভাবে রক্ষিত হচ্ছে কিনা তাও দেখেন তাঁরা। এর ভিত্তিতেই নেপালে ফিরে গিয়ে ১৮ ডিসেম্বর কালো তালিকা প্রকাশ করেন তাঁরা।

 

 

spot_img

Related articles

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...