Monday, April 6, 2026

Siliguri : স্ত্রীকে মেরে ইটের টুকরো হাতে থানায় আত্মসমর্পণ স্বামীর !

Date:

Share post:

ইট দিয়ে স্ত্রীয়ের (Wife)মাথা থেঁতলে খু*ন করে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন স্বামী (Husband) । বুধবার (Wednesday) সকালে শিলিগুড়ি মেট্রোপলিটন (Metropolitan) পুলিশের আশিঘর (Ashighar Police ) ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে ঘটেছে এই ঘটনা। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে (Siliguri)। মৃ*ত মহিলার নাম অনিতা দাস (Anita Das),বয়স বছর ৩৫ । ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত স্বামী অজিত দাসকে (Ajit Das)।

স্থানীয় সূত্রে খবর, সাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন অনিতা। সেই সময় পিছনে ছুটতে ছুটতে আসেন অজিত। আশিঘর মোড় পেরোতেই ইট দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করেন অজিত। লুটিয়ে পড়েন মহিলা। প্রকাশ্য রাস্তায় ভয়াবহ দৃশ্য দেখে হতচকিত হয়ে যান পথচলতি মানুষেরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আহত মহিলাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃ*ত বলে ঘোষণা করেন।

অন্যদিকে স্ত্রীকে মারার পর ইটের টুকরো হাতে আশিঘর পুলিশ ফাঁড়িতে গিয়ে আত্মসমর্পণ করেন অজিত। ঘটনায় তদন্ত শুরু করেছে আশিঘর পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মানসিক ভারসাম্যহীন। তাঁর চিকিৎসা চলছে। পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত তাঁর স্ত্রীর কাছে চিকিৎসা সংক্রান্ত কিছু কাগজপত্র চেয়েছিলেন, এই নিয়েই বচসা বাঁধে স্বামী-স্ত্রীর মধ্যে। বচসা চলাকালীন স্ত্রীর মাথায় আঘাত করেন তিনি।

 

Related articles

ভোটার তালিকায় নাম না থাকায় আত্মঘাতী! মানুষের চূড়ান্ত অনিশ্চয়তা, দাবি তৃণমূলের

প্রতিদিন নতুন নতুন এলাকা। মানুষের আতঙ্ক ও উদ্বেগের ছবিটা সেই এক। প্রতিদিন অন্তত একজন করে সহনাগরিকের প্রাণনাশের ঘটনা...

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...