Sunday, April 12, 2026

নেই বিরোধীদের উদ্যোগ, আপাতত স্থগিত রাজ্যের নদী ভাঙন মোকাবিলায় একযোগে দিল্লি যাওয়ার কর্মসূচি

Date:

Share post:

রাজ্যের নদী ভাঙন সমস্যা নিয়ে শাসক এবং বিরোধী শিবিরের বিধায়কদের একযোগে দিল্লি যাওয়ার কর্মসূচি চলে গেলো ঠান্ডা ঘরে। বিরোধীদের কাছ থেকে কোনও রকম সাড়া না পাওয়ায় আপাতত ওই কর্মসূচি স্থগিত রাখা হচ্ছে বলে জানিয়েছেন ওই প্রস্তাবের প্রস্তাবক তথা রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shovandeb Chattopadhyay)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) জবাবের অপেক্ষায় আটকে আছে দিল্লি দরবার। জবাব দেননি তিনি।

ঠিক হয়েছিল দিল্লিতে যাবে রাজ্যের সর্ব দলীয় প্রতিনিধি দল। বিরোধী শিবিরের কে কে যাবেন তা জানতে চেয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ফোন করেছিলেন শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু তাঁকে চিঠি দিতে বলেছিলেন। তবে সেই চিঠি গেলেও মেলেনি বিরোধী দলনেতার উত্তর। বুধবার শোভনদেব বলেন, শুভেন্দুর জবাব না মেলায় রাজ্য সর্ব দলীয় প্রতিনিধি দল পাঠাতে পারছে না দিল্লিতে। এদিন শোভন দেব বাবু বলেন, একদিকে এখন উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে, তা জানুয়ারী মাসভর চলবে। তারপর ১০ই ফেব্রুয়ারী রাজ্য বাজেট। ৬ই ফেব্রুয়ারী রাজ্য বাজেট শুরু করবেন রাজ্যপাল। সেটা শেষ হবে প্রায় মার্চ মাসে। আমি শুভেন্দু অধিকারী কে লিখিত ভাবে জানিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত শুভেন্দু অধিকারী আমাকে কোনো উত্তর দেয়নি। তাই এখুনি দিল্লী যাওয়া হচ্ছে না। উল্লেখ্য, নদী ভাঙন নিয়েও সর্ব দলীয় প্রতিনিধি দলের দিল্লি দরবারের কথা। রাজ্যের প্রতিনিধি দলে থাকবেন ৭ তৃণমূল বিধায়ক এবং ৫ বিজেপি বিধায়ক। এখন অপেক্ষা আদৌ জবাব আসে কি না, তা দেখার।

আরও পড়ুন- বিজেপির দুই ভাড়াটে সেনা কংগ্রেস-সিপিআইএম: বিরোধীদের এক তিরে বিঁধলেন তৃণমূল মুখপাত্র

Related articles

২১ ঘণ্টার আলোচনাতেও মিলল না রফাসূত্র! দোষারোপ, পাল্টা দোষারোপে ব্যর্থ ইরান-মার্কিন বৈঠক

২১ ঘণ্টার আলোচনাতেও (Meeting) মিলল না রফাসূত্র। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেদের দাবিতে অনড় রইল ইরান (Iran)...

ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা: জানালেন আশার নাতনি

শনিবার রাতে হঠাৎ সারা ভারতের সঙ্গীত প্রেমী মানুষকে উদ্বেগে ফেলে দেয় একটি খবর- হাসপাতালে ভর্তি কিংবদন্তি গায়িকা আশা...

জেলায়-জেলায় মমতা-অভিষেকের গুচ্ছ কর্মসূচিতে জমজমাট রবিবার

উত্তর থেকে দক্ষিণ দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা, কর্মিসভা, রোডশো করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের...

‘মহাকাব্যিক স্ট্রিট ফুড’, উৎপল সিনহার কলম

" নিন, টপ করে খেয়ে নিন..." টপ করে মুখের মধ্যে চলে তো গেল ছোট্ট গোলাকার বলটি। কিন্তু তারপর...