Saturday, June 27, 2026

জেলে থাকাকালীন দু’বার প্রাণনাশের হুমকি বেকারকে

Date:

Share post:

আট মাসের জেল জীবনে দু’বার প্রাণনাশের হুমকি পেয়েছেন বরিস বেকার। এমনটাই স্বয়ং নিজেই জানালেন বেকার। জেল থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন তিনি। কিন্তু কারাবাসের ভয়ঙ্কর অভিজ্ঞতা মনে পড়লে এখনও শিউরে উঠছেন বরিস বেকার। সম্পত্তি গোপন করা এবং কর ফাঁকি দেওয়ার অপরাধে আড়াই বছরের জেল হয়েছিল বেকারের। আট মাস জেলে কাটানোর পর গত সপ্তাহে ছাড়া পেয়েছেন তিনি। মুক্ত হওয়ার পর জানিয়েছেন জেল জীবনের অভিজ্ঞতা।

এ নিয়ে বুধবার প্রথম মুখ খুলেছেন জার্মান টেনিস কিংবদন্তি। বেকারের বক্তব্য, ‘‘জেলের কুঠুরিতে রাতগুলো ছিল ভয়াবহ ও নৃশংস। পুরো পরিবেশটাই তখন পাল্টে যেত। সেই অভিজ্ঞতা মনে পড়লে এখনও শিউরে উঠছি।

সাতবারের গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী আরও জানাচ্ছেন, জেলে থাকাকালীন দু’বার তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু জনা দশেক কয়েদির হস্তক্ষেপে ব্যাপারটা খুব বেশিদূর গড়ায়নি। যে কয়েদিরা তাঁকে বাঁচিয়েছিল, তাদের সঙ্গে রক্তের সম্পর্ক গড়ে উঠেছিল বলে জানিয়েছেন প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়ন। বেকার বলেন, ‘‘জন বলে এক কয়েদি একাধিক খুনের জন্য ২৫ বছরের কারাদণ্ডের সাজা খাটছিল। ও আমাকে হুমকি দেয়, টাকা না দিলে আমাকে খুন করবে। আরেক কয়েদি, যার নাম আইকে। সেও আমার উপর হঠাৎ করেই চড়াও হয়েছিল। তবে বাকি কয়েদিরা দু’বারই গোটা পরিস্থিতি সামলে নিয়েছিল।’’

বেকার আরও জানিয়েছেন, ‘‘পরের দিনই আইকে আমার আগে গতরাতের ঘটনার জন্য ক্ষমা চাইল! মাটিতে শুয়ে পড়ে বারবার ক্ষমা চাইছিল। আমি ওকে বুকে জড়িয়ে ধরি।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...