Friday, March 13, 2026

পার্ক স্ট্রিটে ৩০ ফুটের গোল্ড প্লেটেড ক্রিসমাস ট্রি !

Date:

Share post:

আসছে বড় দিন। সেজে উঠছে কলকাতা। প্রতি বছরের মতো এই বছরেও ক্রিসমাস কার্নিভালের (Christmas Tree) উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অ্যালেন পার্কে (Allen Park)ক্রিসমাস উৎসবের ভিড় চোখে পড়ার মতো। এবার ৩০ ফুটের গোল্ড প্লেটেড ক্রিসমাস ট্রি (Christmas Tree)উদ্বোধন করলেন নারী ও শিশুকল্যাণ ও সমাজকল্যাণ রাষ্ট্রমন্ত্রী, শশী পাঁজা (Sashi Panja)। এপিজে রিয়েল এস্টেটের (Apeejay Real Estate) উদ্যোগে কলকাতার পার্ক স্ট্রিটের এপিজে হাউসে (Apeejay House)এই ক্রিসমাস ট্রি -এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন টলিউড অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha)।

এপিজে হাউস লনে এদিন ৩০ ফুটের গোল্ড প্লেটেড ক্রিসমাস ট্রি -এর উদ্বোধন করে মন্ত্রী শশী পাঁজা সকলকে বড়দিনের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি বলেন এই বছরে পার্ক স্ট্রিটে যেভাবে ভিড় বাড়ছে তাই পুলিশের তরফ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি এপিজে রিয়েল এস্টেটের এই উদ্যোগের প্রশংসা করেন, ঘুরে দেখেন চারপাশ। বাংলায় সব ধর্মের উৎসবকে সমান মর্যাদায় পালন করা হয় বলে এদিন মন্তব্য করেন মন্ত্রী। শশী পাঁজা এদিন সকলকে কোভিড নিয়ে সতর্কও করেন। এপিজে হাউস লনে একদিকে যেমন রাখা হয়েছে স্যান্টা ক্লজ পাশাপাশি যীশু খ্রিস্টের জন্মের মুহূর্তকেও সাজিয়ে তোলা হয়েছে। পার্ক স্ট্রিটে ঘুরতে আসা মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে এই ৩০ ফুটের গোল্ড প্লেটেড ক্রিসমাস ট্রি বলেই মনে করছেন এপিজে রিয়েল এস্টেট কর্তৃপক্ষ। অনুষ্ঠানে মন্ত্রীকে সবকিছু ঘুরিয়ে দেখান শোভনদেব চট্টোপাধ্যায়ের ছেলে সায়নদেব চট্টোপাধ্যায়।

 

spot_img

Related articles

এলপিজি সংকটে সক্রিয় সাইবার জালিয়াতি, সতর্ক করল লালবাজার 

গ্যাস শেষ হয়ে গেছে? চিন্তা নেই, মাত্র দুদিনের মধ্যেই মিলবে নতুন সিলিন্ডার। তার জন্য শুধুমাত্র লিংকে ক্লিক করতে...

জ্বালানি সংকটে ভক্তদের অন্নসেবা বন্ধ বড়মা মন্দিরে, আদ্যাপীঠে বিকল্প ব্যবস্থা

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারত জুড়ে জ্বালানি সংকট। সরাসরি প্রভাব পড়েছে বাংলায়। তমলুকের বর্গভীমা মন্দির থেকে বাগবাজারে মায়ের...

‘কিং’-এর পকেটে টান? টেলর সুইফটের কাছে হার মানলেন এসআরকে!

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’-র মাধ্যমে বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার পর, ২০২৬ সালে এসে কিছুটা আর্থিক টানাপোড়েনের...

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? হাইকোর্টে বিচারপতির সঙ্গে বৈঠকে কমিশন-রাজ্যের

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? জানতে আলোচনা। সুপ্রিম নির্দেশ হাইকোর্টে ফের SIR-বৈঠক। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের...