Thursday, March 19, 2026

চিন প্রথম নয়, বিশ্বের প্রায় ৯১ টি দেশে বিএফ-৭ এর থাবা !

Date:

Share post:

উদ্বেগ বাড়ছে কোভিডের (Covid)নয়া ভ্যারিয়েন্ট নিয়ে। চিন (China)কার্যত দিশেহারা, হাসপাতাল থেকে শ্মশান সর্বত্রই বাড়ছে ভিড়। তবে এটা নতুন বা আকস্মিক কিছু নয়, বিশেষজ্ঞদের মতে এই নতুন ভ্যারিয়েন্ট -এর উপস্থিতি আগে থেকেই ছিল। চিনের (China)এই ঘটনার আগেই গত দু’বছরে বিশ্বের প্রায় ৯১ টি দেশে এই ভাইরাসের (Virus)উপস্থিতি মিলেছে বলে জানা যাচ্ছে ।

 

ক্রিপস রিসার্চ ইনস্টিটিউটের (Cripps Research Institute) প্রকাশিত তথ্য অনুযায়ী, চিনে থাবা বসিয়েছে বিএফ.৭ (BF.7)। যার জিনের কাঠামো এবং চরিত্র ২০২১ সালের ফেব্রুয়ারি থেকেই বিশ্বের বুকে ছড়িয়ে পড়া কোভিডের নতুন ভাইরাসের সঙ্গে যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। তথ্য বলছে প্রায় ৯১ টি দেশে ছড়িয়ে পড়া কোভিড ভাইরাসের একটি উপরূপের সঙ্গে বিএফ.৭ – এর গঠন মিলে গিয়েছে। যদিও বাকি দেশে এই ভাইরাসের দাপট সেভাবে দেখা যায় নি। কিন্তু চিনে কেন এত ব্যাপকতা তৈরি হল? বিএফ.৭,কোভিডের ওমিক্রন (Omicron) রূপের উপরূপ। বিভিন্ন ভাইরাস বিশেষজ্ঞ এবং মহামারি বিশেষজ্ঞরা আপাতত এই নয়া উপরূপকে খুব একটা চিন্তার বিষয় বলে মনে করছেন না। ভারতীয় বিজ্ঞানীরা বলছেন যেভাবে চিনে কোভিড নিয়ে উদাসীনতার তৈরি হয়েছিল তার জেরেই ভাইরাস এইভাবে ছড়িয়ে পড়েছে। গত বছরের ২৬ ফেব্রুয়ারি চিহ্নিত হওয়ার পর থেকে বিশ্বব্যাপী প্রায় ৪৮ হাজার কোভিড আক্রান্তের নমুনায় এই উপরূপ দেখা গিয়েছে বলেও বিশেষজ্ঞদের দাবি।

 

spot_img

Related articles

মেট্রো সফরে মদ-মাংস নয়, বহন করা যাবে না চারাগাছও! জারি নয়া নিষেধাজ্ঞা

কম সময়ের মধ্যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে মহানগরীর একটা বড় অংশের ভরসা কলকাতা মেট্রো (Kolkata...

অশ্লীল লিরিক্সে সমালোচনার ঝড়, ক্ষমা চাইলেন ‘সরকে চুনর’ গায়িকা মঙ্গলি

কুরুচিকর ও দ্ব্যর্থবোধক লিরিক্স দিয়ে তৈরি ‘সরকে চুনর' (Sarke Chunar Teri Sarke)গান ঘিরে দেশজুড়ে সমালোচনার ঝড়। ‘কেডি: দ্য...

আজকের রাশিফল: ১২ রাশির ভাগ্যফল, অর্থ ও কর্মে কার উন্নতি?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা দিককে সূক্ষ্মভাবে প্রভাবিত করছে। কারও জন্য নতুন সম্ভাবনার দরজা খুলছে, কেউ পাচ্ছেন...

ভিন রাজ্যে অবজার্ভারের দায়িত্বে বাংলার ১৫ আইপিএস, নয়া নির্দেশ কমিশনের

নবান্নের তরফে অপসারিত ১৯ জন আইপিএস অফিসারকে নতুন দায়িত্ব দেওয়ার ঘোষণার পরেই ফের প্রশাসনিক স্তরে নড়াচড়া। বুধবারই নির্বাচন...