Monday, June 22, 2026

সিকিমে খাদে পড়ল সেনাবাহিনীর ট্রাক, মৃ*ত কমপক্ষে ১৬ ভারতীয় জওয়ান

Date:

Share post:

উত্তর সিকিমে মর্মান্তিক পথ দুর্ঘটনা। খাদে পড়ল সেনাবাহিনীর গাড়ি। প্রাণ হারালেন অন্তত ১৬ জন ভারতীয় জওয়ান। জখম ৪। আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গের একটি আর্মি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে হেলিকপ্টারে করে। তাঁরা সকলেই আশঙ্কাজনক ভারতীয় সেনার তরফে পেশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর সিকিমে ভারত-চিন সীমান্তের কাছে জেমায় এক সেনা ট্রাক বাঁক নেওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

সূত্রের খবর, গ্যাংটক থেকে প্রায় ১৩০ কিলোমিটার, লাচেন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত জেমা এলাকায় শুক্রবার সকাল ৮টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। চুংথাং সাব-ডিভিশনাল পুলিশ অফিসার অরুণ থাটাল বলেন, সেনাবাহিনীর গাড়িটি ২০ জনকে নিয়ে সীমান্ত চৌকির দিকে যাচ্ছিল। গাড়িটি জেমা ৩ এলাকায় একটি বাঁক নেওয়ার সময় কয়োকশো ফুট গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। টুইটকে তিনি বলেন, “দেশের প্রতি সেবা ও অঙ্গীকারের জন্য এই জওয়াদের কাছে আমরা গভীরভাবে কৃতজ্ঞ। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

a href=”https://t.me/biswabanglasangbad”>

Related articles

ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক-অ্যাক্রোপলিস মলে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে ২১ জুন (রবিবার) ওয়ার্ল্ড ট্রেড সেন্টার সল্টলেক, অ্যাক্রোপলিস মল (Acropolis Mall)...

Bengal T20 League: শাহবাজের দুরন্ত ব্যাটিং, মালদহকে হারিয়ে খেতাব জয় শ্রাচী রাঢ় টাইগার্সের

সিএবি আয়োজিত বেঙ্গল টি২০ লিগ( Bengal T20 League) খেতাব জিতে নিল শ্রাচী রাঢ় টাইগার্স( Shrachi Rarh Tigers )।...

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...