Monday, June 22, 2026

লালন-মামলায় সিআইডির ডিআইজিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

বগটুইকাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু মামলায় শুক্রবার সিআইডির ডিআইজিকে ঘটনাটির তদন্ত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। হাইকোর্ট জানিয়েছে, লালনের স্ত্রী গুরুতর অভিযোগ এনেছেন। অথচ তাঁর বয়ানই রেকর্ড করা হয়নি। তিনি মানসিকভাবে বিপর্যস্ত বলছেন। অথচ প্রতিদিন আদালতে আসছেন। আদালতের প্রশ্ন, লালনের স্ত্রী সিবিআই অফিসারদের ফোন নম্বর পেলেন কীভাবে? এর তদন্ত হওয়া উচিত বলেও মন্তব্য করে আদালত। একইসঙ্গে আদালতের বক্তব্য, তদন্ত যেভাবে চলছে, তা আরও ভালোভাবে হওয়া উচিত।

আগের রায়ে হাইকোর্ট জানিয়েছিল, লালনের মৃত্যুর ঘটনার তদন্ত সিআইডি চালিয়ে যেতে পারবে। বয়ান নেওয়ার সময় ভিডিওগ্রাফি করতে হবে। তবে আদালতের অনুমতি ছাড়া গোরু এবং কয়লা পাচার মামলায় তদন্তকারী সিবিআইয়ের অফিসারদের বিরুদ্ধে কোনও ‘কড়া পদক্ষেপ’ করা যাবে না।

শুক্রবার এই মামলায় হলফনামা জমা দিয়েছে সিবিআই। কেন্দ্রীয় সংস্থার দাবি, যে ভাবে রাজ্যের দায়িত্বে ময়নাতদন্ত করা হয়েছে, তা খতিয়ে দেখা উচিত। রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে মৃত্যু হয় লালন শেখের। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছিল। আদালতের নির্দেশে বর্তমানে ম্যাজিস্ট্রেটের নজরদারিতে লালন শেখের মৃত্যু নিয়ে তদন্ত চলছে। সিবিআই-এর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন লালনের স্ত্রী।

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...