Sunday, June 14, 2026

“ফিরবে না বিজেপি”! বিস্ফোরক দাবি মোদি ঘনিষ্ঠ প্রাক্তন সিবিআই কর্তার

Date:

Share post:

তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুরসিতে বসার স্বপ্নে যখন বিভোর নরেন্দ্র মোদি, ঠিক তখনই বিস্ফোরক মন্তব্য করলেন একদা তাঁরই ঘনিষ্ঠ সিবিআইয়ের প্রাক্তন কর্তা এম নাগেশ্বর রাও! মোদিকে “দেশের বোঝা” কটাক্ষ করে প্রাক্তন এই সিবিআই কর্তার দাবি, “লোকসভায় ৪০০ আসন দূরঅস্ত, এবার একক সংখ্যাগরিষ্ঠতাও পাবে না বিজেপি।”

মোদি-অমিত শাহের একদা ঘনিষ্ঠ এই প্রাক্তন আধিকারিক এক্স হ্যান্ডলে দাবি করেন, বিজেপি কিছুতেই ২২৭ আসনের বেশি লোকসভা নির্বাচনে পাবে না। ওড়িশা ক্যাডারের ১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার এম নাগেশ্বর রাও সিবিআইতে যোগ দেন ২০১৬ সালে। কেন্দ্রীয় এই এজেন্সির অন্তর্বর্তী ডিরেক্টর পদে তিনি ছিলেন ২০১৮ সালের ২৪ অক্টোবর থেকে ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর তাঁকে সিবিআইয়ের মাথায় বসান মোদি-শাহ। তারপরেই মোদি ঘনিষ্ঠ সিবিআই স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্তকারী ১৩ জন অফিসারকে সরিয়ে দেন নাগেশ্বর। তাতেই বিজেপি সরকারের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে চর্চা শুরু হয়। চব্বিশের ভোটপর্বে তিনি ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়ায় গেরুয়া শিবিরের কপালের ভাঁজ চওড়া হচ্ছে।

ইন্ডিয়া ইন্টেলিজেন্স ইনিশিয়েটিভ ফোরকাস্ট অব বিজেপি পারফরম্যান্স, লোকসভা ইলেকশন ২০২৪—শীর্ষক একটি পোস্টে দেখা যাচ্ছে, বিজেপি খুব ভালো করলে ২২৭ আসন পেতে পারে। এমনকী উত্তরপ্রদেশেও তাঁর দলের প্রাপ্তি ৫০’এ নেমে যাবে। সিবিআইয়ের এক সময়ের কর্তা যে পুরোপুরি ফাঁকা আওয়াজ দেবেন না, সে বিষয়ে বিরোধী মহলে সংশয় নেই।

 

 

 

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...